ভিডিও শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ০৭ নভেম্বর, ২০২৬ ১০:৩৫ এএম

বগুড়ার শাজাহানপুরে কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

বগুড়ার শাজাহানপুরে কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শাজাহানপুর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের (কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত) যুগ্ম সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম রিপন (৪০)-কে গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল শুক্রবার (৬ নভেম্বর ) রাত আনুমানিক ৯টার দিকে উপজেলার দুবলাগাড়ী হাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, শাজাহানপুর থানার উপপরিদর্শক (এসআই) আরিফুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে দুবলাগাড়ী হাট এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সেখান থেকে রিপনকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিক ইকবাল জানান, গ্রেফতারকৃত জহুরুল ইসলাম রিপনের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা রয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার শাজাহানপুরে কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

১

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

২

চরিত্র নিয়ে অপমান করলেও নীতির জায়গা থেকে সরব না: প্রভা

৩

পাঁচ নতুন মুখ নিয়ে স্পেনের দল ঘোষণা

৪

শাহবাগে পুলিশের গাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপ

৫

স্থানীয় নির্বাচনে এককভাবে লড়ার ঘোষণা গণঅধিকার পরিষদের

৬