বগুড়ায় রোকসানা খানমের অভিযোগের প্রতিবাদে সাদ্দামের সংবাদ সম্মেলন
স্টাফ রিপোর্টার : বগুড়ায় সংবাদ সম্মেলনে মোছাঃ রোকসানা খানম নামে এক নারীর দেওয়া বক্তব্যকে ভিত্তিহীন ও মানহানিকর দাবি করে এর প্রতিবাদ জানিয়েছেন শহরের ঠনঠনিয়া নতুনপাড়ার বাসিন্দা মোঃ সাদ্দাম হোসেন। আজ শুক্রবার (৬ নভেম্বর) বগুড়া প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই প্রতিবাদ করেছেন।
সংবাদ সম্মেলনে সাদ্দাম হোসেন জানান, গত ২৬ অক্টোবর ও ৪ নভেম্বর মোছাঃ রোকসানা খানম নামে এক নারী বগুড়া প্রেসক্লাবে পর পর দুটি সংবাদ সম্মেলন করেন। সেখানে সাদ্দাম হোসেনের বিরুদ্ধে পুরোনো বাড়ি জোরপূর্বক দখলের চেষ্টা এবং নির্মাণাধীন ভবনের ইট, বালু ও সিমেন্ট সরবরাহের বিষয়ে বিভিন্ন অভিযোগ করেন।
রোকসানা খানমের সংবাদ সম্মেলনে আমার বিরুদ্ধে আনা অভিযোগগুলোর সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। এসব অভিযোগের মাধ্যমে সমাজে আমার ব্যক্তিগত ও সামাজিক সম্মান ক্ষুণ্ন করা হয়েছে। তিনি বলেন, অভিযোগ আর প্রমাণিত সত্য এক বিষয় নয়।
আরও পড়ুনএই ঘটনার আইনগত প্রতিকার ও তদন্ত চেয়ে ইতিমধ্যে বগুড়া সদর থানায় মোছাঃ রোকসানা খানমের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানান সাদ্দাম হোসেন। থানা কর্তৃপক্ষ অভিযোগটি গ্রহণ করেছে উল্লেখ করে তিনি প্রশাসনের কাছে নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচার প্রত্যাশা করেন।
মন্তব্য করুন







