ভিডিও শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ০৬ নভেম্বর, ২০২৬ ১১:০০ পিএম

বগুড়া মহানগর ও জেলা জামায়াত আমিরের শপথ গ্রহণ অনুষ্ঠিত

বগুড়া মহানগর ও জেলা জামায়াত আমিরের শপথ গ্রহণ অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া মহানগর শাখার নবনির্বাচিত আমির অধ্যাপক আ.স.ম আব্দুল মালেক ও জেলা আমির অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার শপথ গ্রহন করেন। আজ শুক্রবার (৬ নভেম্বর) সকালে নগরীর কলোনীস্থ শাহওয়ালী উল্লাহ মিলনায়তনে তাদের শপথবাক্য পাঠ করান জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ও বগুড়া অঞ্চল পরিচালক এটিএম আজহারুল ইসলাম এমপি।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি গোলাম রব্বানী, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আবু তালেব মন্ডল এমপি, বগুড়া মহানগর জামায়াতের সদ্য বিদায়ী আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আবিদুর রহমান সোহেল, বগুড়া জেলা জামায়াতের নবনির্বাচিত আমির অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার।

শপথ অনুষ্ঠানে এটিএম আজহারুল ইসলাম বলেন, জামায়াতে ইসলামী আল্লাহর দেওয়া বিধান ও রাসুল (সা.) এর দেখানো পদ্ধতিতে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আন্দোলন করছে। দুনিয়ার কোন লোভ লালসার জন্য জামায়াতের কোন নেতা বা কর্মি এই আন্দোলনে যুক্ত হননি।

আরও পড়ুন

তিনি বলেন, জামায়াতের প্রতিটি নেতাকর্মি হবেন ইসলামী কল্যাণ রাস্ট্রের একেকজন মডেল। শপথ অনুষ্ঠানে বগুড়া মহানগর ও জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্যবৃন্দ, সকল ওয়ার্ড ও ইউনিয়ন শাখার আমীর/সভাপতি, সেক্রেটারিবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়া মহানগর ও জেলা জামায়াত আমিরের শপথ গ্রহণ অনুষ্ঠিত

১

নওগাঁর মান্দায় প্রতিপক্ষের মারধরে নারীসহ আহত ৩

২

বগুড়ার দুপচাঁচিয়ায় হত্যা, ডাকাতি, চাঁদাবাজি ও ১০ মামলার আসামিসহ গ্রেফতার ৪

৩

গাইবান্ধার সুন্দরগঞ্জে মসজিদ কমিটি নিয়ে বিরোধে বৃদ্ধকে হত্যা, আসামি গ্রেফতার

৪

পাখি শিকারে বাধা দেয়ায় মাছচাষিকে গুলি

৫

বগুড়ার গাবতলীর দাঁড়াইল বাজারে ৭টি দোকানে অগ্নিকান্ড : ক্ষতিগ্রস্থদের অর্থ প্রদান করলেন এমপি রনি

৬