ভিডিও শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ০৬ নভেম্বর, ২০২৬ ১০:৫৪ পিএম

নওগাঁর মান্দায় প্রতিপক্ষের মারধরে নারীসহ আহত ৩

নওগাঁর মান্দায় প্রতিপক্ষের মারধরে নারীসহ আহত ৩

মান্দা (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর মান্দা উপজেলায় বসতভিটার জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের মারধরে দুই নারীসহ একই পরিবারের তিনজন আহত হয়েছেন। আজ শুক্রবার (৬ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার নুরুল্লাবাদ ইউনিয়নের জোতবাজার পালপাড়া গ্রামে ঘটনাটি ঘটে।

আহতরা হলেন, ওই গ্রামের সুকুমার পালের স্ত্রী লক্ষ্মী রানী পাল(৪৫), ছেলে ইমন কুমার পাল(২২) ও পুত্রবধূ শিউলি রানী পাল(১৯)। তাদের উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অভিযুক্তরা হলেন, একই গ্রামের তিনকড়ি পাল, অরুণ কুমার পাল, ভবেন কুমার পাল, সিরেশ চন্দ্র পাল ও সঞ্জয় কুমার পাল।

সুকুমার পাল বলেন, বসতভিটার জমি নিয়ে একই গ্রামের তিনকড়ি পালের সাথে তাদের দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এ নিয়ে ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতসহ স্থানীয়ভাবে একাধিকবার শালিস হলেও নিষ্পত্তি হয়নি। তার অভিযোগ, আজ শুক্রবার (৬ নভেম্বর) সকালে তিনকড়ি পালসহ কয়েকজন তাদের বসতভিটার জায়গা দখল করে ট্রাক্টর দিয়ে মাটি ভরাটের কাজ শুরু করেন।

আরও পড়ুন

এতে বাধা দিলে তার ছেলে ইমনকে দেশীয় অস্ত্র দিয়ে মারধর করা হয়। ছেলের চিৎকারে স্ত্রী লক্ষ্মী রানী ও পুত্রবধূ শিউলি রানী এগিয়ে গেলে তাদেরও মারধর করা হয়। এ ঘটনায় সুকুমার পাল বাদি হয়ে প্রতিপক্ষের চারজনের বিরুদ্ধে মান্দা থানায় লিখিত অভিযোগ দেন।

এ বিষয়ে তিনকড়ি পালের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আফজাল হোসেন বলেন, এ ঘটনায় একটি অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওগাঁর মান্দায় প্রতিপক্ষের মারধরে নারীসহ আহত ৩

১

বগুড়ার দুপচাঁচিয়ায় হত্যা, ডাকাতি, চাঁদাবাজি ও ১০ মামলার আসামিসহ গ্রেফতার ৪

২

গাইবান্ধার সুন্দরগঞ্জে মসজিদ কমিটি নিয়ে বিরোধে বৃদ্ধকে হত্যা, আসামি গ্রেফতার

৩

পাখি শিকারে বাধা দেয়ায় মাছচাষিকে গুলি

৪

বগুড়ার গাবতলীর দাঁড়াইল বাজারে ৭টি দোকানে অগ্নিকান্ড : ক্ষতিগ্রস্থদের অর্থ প্রদান করলেন এমপি রনি

৫

জুমা’র নামাজে হাজারো মুসল্লির অংশগ্রহণ দিনাজপুর জেলা ইজতেমা শুরু

৬