ভিডিও শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ০৬ নভেম্বর, ২০২৬ ০৯:৫৪ পিএম

বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে ৪৭ হাজার কোটি টাকা ভর্তুকি দিচ্ছে সরকার: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে ৪৭ হাজার কোটি টাকা ভর্তুকি দিচ্ছে সরকার: বিদ্যুৎমন্ত্রী

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যখন দায়িত্ব গ্রহণ করে তখন গ্যাসের দাম ছিল ১২ ডলার, বর্তমানে তা আরও ২০ ডলার বেড়ে ৩২ ডলারে পরিণত হয়। তবুও দেশে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে অতিরিক্ত দামে গ্যাস কিনে এখন পর্যন্ত ৪৭ হাজার কোটি টাকা সরকার ভর্তুকি দিয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
 
শুক্রবার (৬ নভেম্বর) সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামে মসজিদে জুমার নামাজ আদায় শেষে তিনি এসব কথা বলেন।
 
ভর্তুকি দেওয়ার কথা তুলে ধরে বিদ্যুৎমন্ত্রী আরও বলেন, আপনারা যদি সহযোগিতা না করেন, তবে এই কঠিন পরিস্থিতি মোকাবিলা করা সম্ভব নয়। আমরা একটা সহজ পদ্ধতি পেয়েছি আল্লাহর দেওয়া সূর্য, আর এই সূর্যের আলোকে বিদ্যুৎ করা। আমি আপনাদের সহযোগিতা চাই, ঘরে ঘরে সোলার বসান। বিদ্যুতের বিলও দেওয়া লাগবে না, প্রিপেইড মিটারের জন্য ঘুরতেও লাগবে না, কাউকে কিছু বলাও লাগবে না। আপনার বিদ্যুৎ আপনার পছন্দমতো আপনি ব্যবহার করবেন।
 
দেশের বর্তমান পরিস্থিতি মোকাবিলায় সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করে বিদ্যুৎমন্ত্রী আরও বলেন, আমাদের বাঁচতে হবে, আর বাঁচার জন্য আল্লাহই ব্যবস্থা করে দিয়েছেন সূর্যের আলো থেকে বিদ্যুৎ তৈরি করা। আপনারা সবাই সহযোগিতা করলে আমাদের ওপর থেকেও চাপ কমবে। আশা করি আপনারা বিষয়টি অনুধাবন করবেন।
 
নামাজ শেষে তিনি স্থানীয় মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং সবাইকে নিজ নিজ বাসাবাড়ি ও প্রতিষ্ঠানে সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপনে উৎসাহিত করেন।
 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে ৪৭ হাজার কোটি টাকা ভর্তুকি দিচ্ছে সরকার: বিদ্যুৎমন্ত্রী

১

বগুড়ায় ফ্লাইওভার ও আন্ডারপাসে অঙ্কিত চিত্রকর্ম পরিদর্শন করলেন বাদশা এমপি

২

এবার মাথাগোজার ঠাঁই পেল নিহত তৌফিকের পরিবার

৩

সিরাজগঞ্জের রায়গঞ্জে মৎস্য আড়তে ২৬ মণ নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ

৪

বগুড়ায় প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব রুমনের মামা সাজুর জানাজা ও দাফন সম্পন্ন

৫

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ছাত্রীকে নিয়ে পালানোর অভিযোগ, থানায় মামলা

৬