ভিডিও শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ০৬ নভেম্বর, ২০২৬ ০৯:৪৬ পিএম

এবার মাথাগোজার ঠাঁই পেল নিহত তৌফিকের পরিবার

এবার মাথাগোজার ঠাঁই পেল নিহত তৌফিকের পরিবার

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: এবার মাথাগোজার ঠাঁই পেলেন পোশাক শ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলন চলাকালে দুর্বৃত্তদের হামলায় নিহত গার্মেন্টেসকর্মী তৌফিক হোসেনের স্ত্রী সেতুমণি। সেইসাথে পেলেন দুই লাখ টাকা, চাকরি এবং শিশু সন্তানের ভরণ পোষণের নিশ্চয়তা।

আজ শুক্রবার (৬ নভেম্বর) সকালে নিহত পোশাক শ্রমিক তৌফিক হোসেনের গ্রামের বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর ইউনিয়নের ছয়ঘড়িয়া গ্রামে উপস্থিত হয়ে আর্থিক সহায়তা প্রদান করেছেন তার কর্মস্থল লায়লা স্টাইল লি. কর্তৃপক্ষের কর্মকর্তারা। এসময় নিহত শ্রমিকের পরিবার ও স্বজনদের সাথে কথা বলেন এবং তাদের বিভিন্ন বিষয়ে খোঁজ খবর নেন তারা।

প্রতিষ্ঠানটির সিএফও মিন্টু সাহা বলেন, তৌফিক হোসেনের স্ত্রী, সন্তান এবং বৃদ্ধা মাসহ পরিবারের সকলে যাতে স্বাচ্ছন্দে জীবনযাপন করতে পারে সে বিষয়ে আমরা সর্বাত্মক সহযোগিতা করবো। তার স্ত্রীকে যোগ্যতা অনুযায়ী চাকরি এবং সন্তানের ভরণ-পোষণের জন্য কোম্পানীর নিজস্ব চাইল্ড হোম কেয়ারে লালনপালনের ব্যবস্থা করা হবে।

আরও পড়ুন

প্রতিষ্ঠানটির ডিজিএম মানবসম্পদ মো. শামীম ফেরদৌস জানান, তৌফিক হোসেনের যাবতীয় পাওয়ানা ১ লাখ ৯ হাজার টাকা ইতোমধ্যেই পরিশোধ করা হয়েছে। আজ শুক্রবার (৬ নভেম্বর) ২ লাখ টাকা এবং ঘর বাবদ ৬০ হাজার টাকা প্রদান করা হলো।

এছাড়াও বীমাসহ অন্যান্য পাওনা তার পরিবারের কাছে প্রদান করা হবে। ভবিষ্যতে যাতে তৌফিকের পরিবার ভালভাবে চলতে পারে সে বিষয়ে সর্বাত্মক সহযোগিতা করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার মাথাগোজার ঠাঁই পেল নিহত তৌফিকের পরিবার

১

সিরাজগঞ্জের রায়গঞ্জে মৎস্য আড়তে ২৬ মণ নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ

২

বগুড়ায় প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব রুমনের মামা সাজুর জানাজা ও দাফন সম্পন্ন

৩

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ছাত্রীকে নিয়ে পালানোর অভিযোগ, থানায় মামলা

৪

রাষ্ট্রীয় মর্যাদায় সেনাসদস্য তিতাসের দাফন সম্পন্ন

৫

সকল ধর্মাবলম্বীদের অংশগ্রহণের মাধ্যমে মানবিক বাংলাদেশ গড়তে চাই: ডেপুটি স্পিকার

৬