ভিডিও শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ০৬ নভেম্বর, ২০২৬ ০৮:৫২ পিএম

সিরাজগঞ্জের চৌহালীতে রোপা আমন ধান কাটা শুরু, কৃষকের মুখে হাসি

সিরাজগঞ্জের চৌহালীতে রোপা আমন ধান কাটা শুরু, কৃষকের মুখে হাসি

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি : সিরাজগঞ্জের চৌহালীতে উৎসবমুখর পরিবেশে রোপা আমন ধান কাটা ও মাড়াইয়ের কাজ শুরু হয়েছে। মাঠে মাঠে এখন দোল খাচ্ছে সোনালি ধান। ধানের বাম্পার ফলন দেখে এলাকার কৃষকের মুখে আনন্দের হাসি ফুটে উঠেছে। আবহাওয়া অনুকূলে থাকায় এবং সময়মত কৃষকেরা ধানের পরিচর্যা করায় চলতি বছরে উপজেলার ৭টি ইউনিয়নে রোপা আমন ধানের সন্তোষজনক  ফলন হয়েছে।

গত বৃহস্পতিবার এলাকা ঘুরে দেখা গেছে, উপজেলাজুড়ে পুরোদমে এই ধান কাটা শুরু হয়। কৃষকরা এখন ব্যস্ত সময় পার করছেন ক্ষেতের পাকা ধান কেটে তা ঘরে তোলা এবং মাড়াইয়ের কাজে। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলার ৭টি ইউনিয়নে মোট লক্ষ্যমাত্রা ছিলো ৩ হাজার ৯৫ হেক্টর, যা অর্জন হয়েছে।

স্থানীয় জাত ২ হাজার ৯২৫ হেক্টর, উপশি ১৬৮ হেক্টর ও হাইব্রিড ২ হেক্টর জমিতে। এর মধ্যে শুধু উমারপুর ইউনিয়নে ৫৫০ হেক্টর জমিতে রোপা আমন ধান চাষ হয়েছে। উপজেলার খাষকাউলিয়া ইউনিয়নের পশ্চিম খাষকাউলিয়া গ্রামের কৃষক মো. আব্দুল হাই জানান, এবছর আবহাওয়া অনুকূলে থাকায় ধানের শীষ পুষ্ট হয়েছে এবং ফলনও বেশ ভালো পাওয়া গেছে।

আরও পড়ুন

উপ-সহকারী কৃষি অফিসার মোহাম্মদ আলী উপজেলায় আমন ধানের লক্ষ্যমাত্রা অনুযায়ী ভালো ফলন হয়েছে, ইতোমধ্যে ধান কাটা শুরু হয়েছে। উপজেলা কৃষি অফিসার মো. জাহিদুল ইসলাম বলেন, উপজেলায় ৭টি ইউনিয়নে ৩ হাজার ৯৫ হেক্টর জমিতে রোপা আমন চাষ করা হয়েছে।

অনুকূল আবহাওয়ার কারণে ধানের বাম্পার ফলন হয়েছে। কৃষক যাতে নির্বিঘ্নে ধান কাটা ও সংরক্ষণ করতে পারেন, সেজন্য কৃষি অফিসের পক্ষ থেকে প্রয়োজনীয় পরামর্শ দেয়া হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জের চৌহালীতে রোপা আমন ধান কাটা শুরু, কৃষকের মুখে হাসি

১

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে মাদক কারবারির মোটরসাইকেলে আগুন

২

সরকার গণরায়ের সাথে প্রতারণা করে কৌশলে টিকে আছে : নাহিদ ইসলাম

৩

সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল: প্রধানমন্ত্রী

৪

বগুড়ার দুপচাঁচিয়ায় ‘নতুন কুড়ি’ স্পোর্টস’র উদ্বোধন

৫

চাঁদপুরে দিনদুপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন

৬