ভিডিও বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ০৫ নভেম্বর, ২০২৬ ১০:১৫ পিএম

বগুড়ার শাজাহানপুরে ‘সবার আগে বাংলাদেশ’ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

বগুড়ার শাজাহানপুরে ‘সবার আগে বাংলাদেশ’ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শাজাহানপুর উপজেলার আড়িয়া ইউনিয়নে সোনাকানিয়া যুব সমাজের উদ্যোগে ‘সবার আগে বাংলাদেশ’ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকালে সোনাকানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় খেলার মাঠে প্রধান অতিথি হিসেবে টুর্নামেণ্টের উদ্বোধন করেন শাজাহানপুর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবুল বাশার।

১৬ টিমের এ টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে দাড়িগাছা টাইগার স্পোটিং ক্লাব ও জালশুকা মাহবুব ফুটবল একাদশ অংশ নেয়। গোলশূন্য অবস্থায় নির্ধারিত সময় শেষ হয়। পরে টাইব্রেকারে ৪-২ গোলে দাড়িগাছা টাইগার স্পোটিং ক্লাবকে হারিয়ে জালশুকা মাহবুব ফুটবল একাদশ জয়ী হয়।

আরও পড়ুন

শিক্ষক আব্দুল আলিমের সভাপতিত্বে এবং ছাত্রদল নেতা নাজিবুর রহমানের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আড়িয়া ইউনিয়ন যুবদলের সাবেক আহ্বায়ক আজিজুল হক, গাড়িদহ ইউনিয়ন বিএনপি নেতা রফিকুল ইসলাম, আড়িয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান তাজুল ইসলাম। সার্বিক সহযোগিতায় ছিলেন আড়িয়া ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক এম.এ মতিন ও আড়িয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ইনছান আলী।      

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার শাজাহানপুরে ‘সবার আগে বাংলাদেশ’ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

১

করতোয়া মাল্টিমিডিয়া স্কুল এ্যান্ড কলেজের একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

২

বগুড়ার গাবতলীতে চিকিৎসকের চেম্বার দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ

৩

উৎপাদন খরচ বাড়লেও ফসলের ন্যায্য দাম না পাওয়া নিয়ে দুশ্চিন্তায় কৃষক

৪

৭ নভেম্বর সব পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা

৫

ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা

৬