ভিডিও বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ০৫ নভেম্বর, ২০২৬ ০৬:২১ পিএম

দেশে সারের সংকট নেই: কৃষিমন্ত্রী

দেশে সারের সংকট নেই জানিয়ে কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, নিয়ম কানুন ও শর্ত মেনেই সার ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। তারপরও কোন অভিযোগ থাকলে তা যাচাই-বাছাই করে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে। 

বৃহস্পতিবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের টমেটো ও আম এবং আঙ্গুর বাগান পরিদর্শনে গিয়ে এই কথা বলেন তিনি। 

মন্ত্রী বলেন, উপজেলা প্রশাসনের সুপারিশের পর জেলা কমিটি তা যাচাই-বাছাই করে মন্ত্রণালয়ে পাঠানোর পর নিয়ম-কানুন ও শর্ত মেনেই চূড়ান্ত সার ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। এরপরও ডিলার নিয়োগের ব্যাপারে কোন অভিযোগ পাওয়া গেলে তা যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 

আরও পড়ুন

সারের কোন সংকট নেই দাবি করে মন্ত্রী বলেন, এই সরকার আসার পর দেশে সারের কোন সংকট নেই। বরং এই জেলার জন্য অতিরিক্ত ৩ হাজার মে.টন সার মজুদ রয়েছে। 

বাগান পরিদর্শনকালে মন্ত্রী কৃষক ও কৃষি কর্মকর্তাদের সাথে কথা বলেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। এসময় জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশিদ, জেলা বিএনপির আহবায়ক গোলাম জাকারিয়া, জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গীসহ কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে সারের সংকট নেই: কৃষিমন্ত্রী

১

গ্রাম পুলিশ হচ্ছে তৃণমূল পর্যায়ের সরকার: জহির উদ্দিন স্বপন

২

গাইবান্ধার ফুলছড়ির বিভিন্ন নৌরুটে বাড়তি ভাড়া আদায় 

৩

বগুড়ার আদমদীঘিতে বার্মিজ চাকুসহ যুবক গ্রেফতার

৪

গোপালগঞ্জে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় ৯ শিক্ষার্থীকে টিসি

৫

বগুড়ার দুপচাঁচিয়ায় ধাপহাটে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগ 

৬