ভিডিও বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ০৫ নভেম্বর, ২০২৬ ০৬:১৮ পিএম

গাইবান্ধার ফুলছড়ির বিভিন্ন নৌরুটে বাড়তি ভাড়া আদায় 

সংগৃহীত,গাইবান্ধার ফুলছড়ির বিভিন্ন নৌরুটে বাড়তি ভাড়া আদায় 

ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বিভিন্ন নৌঘাট ও নৌপথে বাড়তি যাত্রীভাড়া আদায়ের অভিযোগ উঠেছে। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কারণ দেখিয়ে গজারিয়া-পেপুলিয়াসহ অন্তত ১২টি নৌরুটে বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন যাত্রীরা। এতে নিয়মিত যাতায়াতকারী শিক্ষার্থী, শ্রমজীবী ও নিম্নআয়ের মানুষকে বাড়তি অর্থ গুনতে হচ্ছে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার গজারিয়া ঘাট থেকে ফুলছড়ি ইউনিয়নের পেপুলিয়া, টেংরাকান্দি ও দেলুয়াবাড়ী, ফজলুপুর ইউনিয়নের খাটিয়ামারী ও তালতলা এবং এরেন্ডাবাড়ী ইউনিয়নের বিভিন্ন এলাকায় নৌকায় যাত্রী পারাপার করা হয়। এসব নৌপথের চরাঞ্চলের মানুষের যোগাযোগের অন্যতম মাধ্যম। 
যাত্রীদের অভিযোগ, গজারিয়া-পেপুলিয়া নৌপথে আগে জনপ্রতি ৩০ টাকা ভাড়া নেওয়া হতো। গত ২২ সেপ্টেম্বর থেকে তা বাড়িয়ে ৪০ টাকা করা হয়েছে। একইভাবে বিভিন্ন ঘাট থেকে যাতায়াতেও বাড়তি ভাড়া দিতে হচ্ছে।
প্রায় একই ধরণের অভিযোগ করেন, ফজলুপুর ইউনিয়নের বাসিন্দা সাদেক আলী, ফুলছড়ির মিজানুর রহমান ও ফরহাদ হোসেনসহ অনেকে।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ফুলছড়ি উপজেলা আহ্বায়ক সেকেন্দার আলী বলেন, চরাঞ্চলের মানুষের যাতায়াতের অন্যতম মাধ্যম নৌকা। এই সুযোগে ইচ্ছেমতো ভাড়া বাড়ানো হলে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হবেন। এ ক্ষেত্রে প্রশাসনের কার্যকর ভূমিকা থাকা দরকার।
অন্যদিকে ঘাট সংশ্লিষ্ট ব্যক্তিদের দেওয়া তথ্য অনুযায়ী, একটি নৌকায় প্রতিদিন প্রায় সাত লিটার ডিজেল খরচ হয়। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে একটি নৌকার দৈনিক জ্বালানি ব্যয় আগের তুলনায় প্রায় ১৫০ থেকে ২শ’ টাকা বেড়েছে বলে তাদের দাবি।

আরও পড়ুন

নৌকার মাঝি মোকছেদ ও মোরশেদ বলেন, জ্বালানি তেলের দাম বাড়ায় নৌকা চালানোর খরচও বেড়েছে। প্রতিদিন তেল কিনতে আগের চেয়ে বেশি টাকা ব্যয় করতে হচ্ছে। নৌকা চালানোর অন্যান্য খরচও রয়েছে। এখন যাত্রীর সংখ্যাও কম। এসব বিষয় বিবেচনা করেই ভাড়া বাড়ানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাইবান্ধার ফুলছড়ির বিভিন্ন নৌরুটে বাড়তি ভাড়া আদায় 

১

বগুড়ার আদমদীঘিতে বার্মিজ চাকুসহ যুবক গ্রেফতার

২

গোপালগঞ্জে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় ৯ শিক্ষার্থীকে টিসি

৩

বগুড়ার দুপচাঁচিয়ায় ধাপহাটে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগ 

৪

হত্যা মামলায় ইকবাল সোবহান চৌধুরী কারাগারে

৫

বাইন্যান্সে হ্যাকারদের হানা, ৩০০ কোটি ডলারের সম্পদ উদ্ধার

৬