ভিডিও বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ০৫ নভেম্বর, ২০২৬ ০৪:২০ পিএম

শ্রমিকদের দাবির আড়ালে সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে : প্রধানমন্ত্রী

শ্রমিকদের দাবির আড়ালে সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে : প্রধানমন্ত্রী

শ্রমিকদের দাবির আড়ালে সীমান্তের ওপার থেকে একটি মহল দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) হজরত খানজাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারতে যাওয়ার পথে বাগেরহাটের কাটাখালী মোড়ে খুলনা-মোংলা মহাসড়কে আয়োজিত এক পথসভায় এ দাবি করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, একটি মহল সুপরিকল্পিতভাবে বিভিন্ন কলকারখানায় ভাঙচুর চালিয়ে দেশের শিল্প ও অর্থনীতি ধ্বংস করতে চাইছে। কারখানায় হামলা ও ভাঙচুরের কঠোর সমালোচনা করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘আমরা দেখেছি, তারা বিভিন্ন কলকারখানায় গিয়ে গাড়ি ও মেশিনপত্র ভাঙচুর করছে।’

তারেক রহমান বলেন, ‘আমি বিশ্বাস করি, কোনো শ্রমজীবী ভাইবোন কখনো শিল্পের ক্ষতি করতে পারেন না।’ তিনি উল্লেখ করেন, এসব কলকারখানা দেশের সম্পদ এবং এগুলো ধ্বংস হলে শ্রমিকদের সন্তানেরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন।

আরও পড়ুন

গত দেড় দশকের অপশাসনের প্রসঙ্গ টেনে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের কড়া সমালোচনা করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘তারা গত ১৫-১৬ বছরে মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়ে, দেশের সম্পদ লুট করেছে। ২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের মুখে যারা দেশ ছেড়ে পালিয়েছিল, তারাই এখন সীমান্তের ওপার থেকে কলকাঠি নাড়ছে। তিনি সতর্ক করে বলেন, ষড়যন্ত্রকারীদের এই অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টার বিরুদ্ধে সাধারণ মানুষকে রুখে দাঁড়াতে হবে।

শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবি নিয়ে সরকারের নেওয়া পদক্ষেপের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি জানান, শ্রমিক ভাইবোনদের জীবনযাত্রার মান বিবেচনায় সরকার ইতিমধ্যে একটি নতুন মজুরি বোর্ড গঠন করেছে। বোর্ড ইতিমধ্যে আনুষ্ঠানিক কাজ শুরু করেছে বলেও জানান তিনি। তারেক রহমান আশা প্রকাশ করে বলেন, আগামী এক থেকে দুই মাসের মধ্যেই নতুন নিম্নতম মজুরি নির্ধারণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রমিকদের দাবির আড়ালে সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে : প্রধানমন্ত্রী

১

কুমিল্লায় পুলিশের সাঁড়াশি অভিযানে আটক ২৯৯

২

রাজধানীতে তিন দিনব্যাপী আন্তর্জাতিক কৃষি প্রযুক্তি মেলা শুরু

৩

মানিকগঞ্জে ট্রিপল মার্ডার মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন

৪

আমাকে অভিশংসন করতে এলে ডেমোক্র্যাটরা ধ্বংস হয়ে যাবে : ট্রাম্প

৫

প্রাণহীন বন মানে প্রাণহীন ভবিষ্যৎ

৬