ভিডিও বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ০৪ নভেম্বর, ২০২৬ ১০:৪৩ পিএম

জয়পুরহাটের পাঁচবিবিতে নৈশ প্রহরীকে বেঁধে রেখে মুরগির খামারে ডাকাতি

জয়পুরহাটের পাঁচবিবিতে নৈশ প্রহরীকে বেঁধে রেখে মুরগির খামারে ডাকাতি

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার রাধাবাড়ী এলাকায় একটি মুরগির খামারে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় খামারের ৭০ বছর বয়সী নৈশপ্রহরী বাদল চন্দ্রকে হাত বেঁধে জিম্মি করে প্রায় ৬শ’ মুরগি লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে মনোরঞ্জন দাস রতনের মুরগির খামারে এ ঘটনা ঘটে।

নৈশপ্রহরী বাদল চন্দ্র জানান, রাতে খামারে ঘুমিয়ে থাকা অবস্থায় ৭-৮ জনের একটি দল এসে তার হাত বেঁধে ফেলে। চিৎকার করতে নিষেধ করে একজন চাকু হাতে তাকে পাহারায় রাখে। এ সময় অন্যরা খামার থেকে মুরগি লুট করে নিয়ে যায়। দুর্বৃত্তরা চলে যাওয়ার পর সকালে দাঁত দিয়ে হাতের বাঁধন খুলে মালিককে বিষয়টি জানান তিনি।

স্থানীয় সূত্রে জানা যায়, দুর্বৃত্তরা খামারের পশ্চিম পাশের নিরাপত্তাবেষ্টনীর তারকাঁটা কেটে ভেতরে প্রবেশ করে। শেডের তালা খুলতে না পেরে নেট কেটে মুরগি নিয়ে যায়। এসময় একটি পিকআপ ভ্যানও খামারের দিকে যেতে দেখা যায়।

আরও পড়ুন

খামারের মালিক মনোরঞ্জন দাস রতন জানান, প্রায় ৬শ’ মুরগি লুট হয়েছে, যার আনুমানিক মূল্য ১ লাখ ৬০ হাজার টাকা। পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ তামবিরুল ইসলাম বলেন, মৌখিকভাবে ঘটনাটি জেনেছেন। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জয়পুরহাটের পাঁচবিবিতে নৈশ প্রহরীকে বেঁধে রেখে মুরগির খামারে ডাকাতি

১

শব্দ দূষণ নিয়ন্ত্রণে বগুড়ায় মোবাইল কোর্টে ৩ যানবাহনের জরিমানা

২

৫ মুসলিম দেশে যেভাবে ‘স্যরি’ বলা হয়

৩

বগুড়ার দুপচাঁচিয়ায় ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদক সেবনকারীর কারাদন্ড

৪

নওগাঁ সদর থানার নতুন ওসি মিন্টু রহমান

৫

বগুড়ার নন্দীগ্রামে কুকুরের কামড়ে শিশুসহ ৮ জন আহত

৬