ভিডিও বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ০৪ নভেম্বর, ২০২৬ ১০:১৮ পিএম

বগুড়ার নন্দীগ্রামে কুকুরের কামড়ে শিশুসহ ৮ জন আহত

বগুড়ার নন্দীগ্রামে কুকুরের কামড়ে শিশুসহ ৮ জন আহত

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে একটি কুকুরের কামড়ে শিশুশিক্ষার্থীসহ আটজন আহত হয়েছেন। এ সময় একটি গরুকেও কামড় দেয় কুকুরটি। উপজেলার বুড়ইল ইউনিয়নের ভদ্রাবতী নদীর তীরবর্তী সোহাগীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পরে গ্রামবাসী কুকুরটিকে মেরে ফেলেন। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার সকাল সাড়ে ৬টার দিকে ফজরের নামাজ শেষে বাড়ির বাইরে বসে ছিলেন মালতি (৩৮)। এ সময় কুকুরটি তার হাতে কামড় দেয়। পরে কুকুরটিকে ধাওয়া করলে কুকুরটি একটি গরুকে কামড় দেয়। এরপর কুকুরটি ভদ্রাবতী নদীর ওপরের সেতুর দিকে গেলে গ্রামবাসী কুকুরটিকে ধাওয়া করে।

এ সময় কুকুরটি রুহুল আমিন (৪০), নূরনবী (৩৫) ও জাকারিয়াকে (২৬) কামড় দেয়। পরে কুকুরটি আবার গ্রামের ভেতরে ঢুকে আব্দুর রাজ্জাক (৭০), রূপবান (৮০) ও জেসমিন আক্তার (২৫) নামের আরো তিনজনকে কামড় দেয়। একপর্যায়ে গ্রামবাসী একত্রিত হয়ে কুকুরটিকে মেরে ফেলেন। এর আগের দিন গত রোববার সকালে শিশু ওমর ফারুক (৫)কে কামড় দেয় কুকুরটি।

সে স্থানীয় একটি বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী। আহত আব্দুর রাজ্জাক পেশায় ভ্যানচালক। মাথায় আঘাত পাওয়ায় তিনি বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। রূপবান মুখমন্ডলে আঘাত পেয়ে বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অন্যরা শেরপুর হাসপাতালে চিকিৎসা ও টিকা নিয়েছেন বলে জানা গেছে।

আহতদের অধিকাংশই কর্মজীবী। তাদের হাসপাতালে চিকিৎসা নিতে হওয়ায় পরিবারের সদস্যদের আর্থিক সংকটের মুখে পড়তে হচ্ছে। বিশেষ করে গুরুতর আহতদের চিকিৎসার ব্যয় বহন করা কঠিন হয়ে পড়েছে। এ অবস্থায় আহতদের চিকিৎসায় সহযোগিতার জন্য বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তাদের স্বজনেরা।

আরও পড়ুন

শিক্ষক আবু সাঈদ বলেন, পাগলা কুকুরের কামড়ে শিশুশিক্ষার্থীসহ কয়েকজন আহত হওয়ায় গ্রামের মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। বিশেষ করে শিশু ও বয়স্কদের নিয়ে অভিভাবকেরা উদ্বিগ্ন। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে বেওয়ারিশ কুকুর নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আরিফুল ইসলাম বলেন, বিষয়টি স্থানীয় প্রশাসনের দেখভাল করার কথা। তবে আমাদের কাছে সহযোগিতা চাইলে আমরা সহযোগিতা করব। বুড়ইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান বলেন, ঘটনাটি আমার জানা নেই। কেউ আমার সঙ্গে যোগাযোগ করেননি। তবে খোঁজ নিয়ে আহতদের সহায়তা বা তাদের পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করব।

তিনি আরও বলেন, ইউনিয়ন পরিষদ থেকে বেওয়ারিশ কুকুর নিধনের কোনো প্রকল্প নেই। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকবাল মাহমুদ লিটন বলেন, কুকুরে কামড় দিলে ক্ষতস্থান সাবান ও প্রবাহমান পানি দিয়ে অন্তত ১৫ মিনিট ধুয়ে দ্রুত হাসপাতালে নিতে হবে। সেখানে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার নন্দীগ্রামে কুকুরের কামড়ে শিশুসহ ৮ জন আহত

১

বগুড়ায় চাকরি প্রত্যাশীদের ৯ দফা দাবিতে মানববন্ধন

২

জেলা প্রশাসকের কার্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন ফি ১১২ টাকা

৩

বগুড়ায় মাদকের চালান আটকের ঘটনায় প্রধান আসামি গ্রেফতার, ৬ জনের নামে মামলা

৪

পল্লী বিদ্যুৎ সমিতির নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন ফি ছাড়াই চাকরি

৫

বগুড়ায় অনলাইন জুয়া পরিচালনা ও ভার্চুয়াল মুদ্রা লেনদেন চক্রের তিন সদস্য গ্রেফতার

৬