বাংলাদেশে হিন্দু-মুসলমান ভাই ভাই সংখ্যালঘু বলতে কেউ নেই : জাকির
সোনাতলা (বগুড়া) প্রতিনিধি : বগুড়া জেলা পরিষদের প্রশাসক একেএম আহসানুল তৈয়ব জাকির বলেছেন, বাংলাদেশে হিন্দু-মুসলমান ভাই ভাই। এ দেশে সংখ্যালঘু বলতে কেউ নেই। সকলেই বাংলাদেশের নাগরিক। বর্তমান সরকার সকল ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের মৌলিক চাহিদা নিশ্চিত করতে বদ্ধপরিকর।
আজ মঙ্গলবার (৩ নভেম্বর) বগুড়ার সোনাতলার বালুয়া ইউনিয়নের নগরপাড়ায় হিন্দু সম্প্রদায়ের হরিবাসর অনুষ্ঠানে সুধী সমাবেশে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুনএ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি আহসান হাবীব রাজা, আহসান হাবীব মহন, আহসান হাবীব রতন, মিজানুর রহমান মিজান, আনিছুর রহমান, আব্দুস সালাম, শফিকুল ইসলাম প্রমুখ।
মন্তব্য করুন







