ভিডিও মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ০৩ নভেম্বর, ২০২৬ ০৮:২১ পিএম

বগুড়ায় স্বাভাবিক থাকবে গ্যাসের চাপ, বন্ধ থাকার খবর গুজব

বগুড়ায় স্বাভাবিক থাকবে গ্যাসের চাপ, বন্ধ থাকার খবর গুজব

শহর প্রতিনিধি : আগামী চার দিন দেশে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো এমন তথ্যকে গুজব বলে জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ কর্পোরেশন (পেট্রোবাংলা)। আজ মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি এ কথা জানায়।

পেট্রোবাংলার অধীন পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেড বগুড়াসহ আশপাশের এলাকায় আবাসিক ও বানিজ্যিক গ্রাহকদের পাইপলাইনে গ্যাস সরবরাহ করে। কোম্পানির বগুড়া অঞ্চলের নর্থ রিজিওনাল কার্যালয়ের ব্যবস্থাপক প্রকৌশলী অনুপ কুমার মঙ্গলবার সন্ধ্যায় জানান, সরবরাহ পুরোপুরি বন্ধ হচ্ছে না।

এলএনজি টার্মিনালের রক্ষণাবেক্ষণের কারণে আগামী চার দিন সরবরাহ কিছুটা কমতে পারে। এতে কিছু এলাকায় সাময়িক স্বল্পচাপ দেখা দিলেও বগুড়ায় চাপ স্বাভাবিক থাকবে।

আরও পড়ুন

পেট্রোবাংলার বিজ্ঞপ্তির তথ্য নিশ্চিত করে তিনি বলেন, কক্সবাজারের মহেশখালীর দুটি এলএনজি টার্মিনালের একটিতে (সামিট এলএনজি) জরুরি রক্ষণাবেক্ষণের জন্য রিগ্যাসিফিকেশন কার্যক্রম বন্ধ রয়েছে। ফলে চার দিন দৈনিক সরবরাহ ২ হাজার ৫৭০ মিলিয়ন ঘনফুট থেকে কমে ২ হাজার ২৫০ মিলিয়ন ঘনফুটে নামতে পারে।

তার অভিযোগ, একটি মহল কয়েকটি সংবাদমাধ্যমের নামে ফটোকার্ড বানিয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এ গুজব ছড়িয়েছে। তিনি বগুড়া অঞ্চলের মানুষকে বিভ্রান্ত বা শঙ্কিত না হতে এবং গুজবে কান না দিতে অনুরোধ জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় স্বাভাবিক থাকবে গ্যাসের চাপ, বন্ধ থাকার খবর গুজব

১

এসআরবির নতুন মহাপরিচালক ফারুক আহমেদ

২

ভারতীয় ব্যাটারের দ্রুততম ফিফটির বিশ্বরেকর্ড

৩

বগুড়া সিটি কর্পোরেশনের অননুমোদিত ব্যানার-ফেস্টুন অপসারণ শুরু

৪

এয়ার ফ্রায়ার ব্যবহারের কিছু মারাত্মক ভুল ও সতর্কতা

৫

২০৩০ সালের মধ্যে এক কোটি চশমা বিতরণ করবে সরকার

৬