ভিডিও মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ০৩ নভেম্বর, ২০২৬ ০৮:১২ পিএম

বগুড়া সিটি কর্পোরেশনের অননুমোদিত ব্যানার-ফেস্টুন অপসারণ শুরু

বগুড়া সিটি কর্পোরেশনের অননুমোদিত ব্যানার-ফেস্টুন অপসারণ শুরু

শহর প্রতিনিধি : বগুড়া মহানগরের ১১নম্বর ওয়ার্ডের মালতীনগর গোলচত্বর মোড়ে সিটি কর্পোরেশনের অনুমোদনহীন ব্যানার, ফেস্টুন, প্যানাসহ বিভিন্ন বিজ্ঞাপনী প্রচারপত্র অপসারণ করা হয়েছে। আজ মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরের পর এ অভিযান চালানো হয়।

সিটি কর্পোরেশনের নির্ধারিত ফি পরিশোধ করে নির্দিষ্ট স্থানে, অর্থাৎ সড়ক, পার্শ্বসড়ক, আইল্যান্ড, সড়কবাতি ও বিদ্যুতের খুঁটি এবং যাত্রী ছাউনিতে, বিজ্ঞাপনী সংস্থা, ব্যক্তি বা প্রতিষ্ঠান ব্যানার-ফেস্টুন টাঙ্গাতে পারে। এজন্য সিটি কর্পোরেশনের নির্ধারণ করা হারে পরিশোধ করতে হয় ফি নিতে হয় বৈধতার অনুমতিপত্র।

কিন্তু, অনুমতি ও ফি ছাড়াই সড়কের জায়গা দখল করে বিদ্যুৎ ও সড়কবাতির খুঁটিতে এলোমেলোভাবে ব্যানার, পোস্টার ও ফেস্টুন ঝুলতে দেখা যায় মহানগরজুড়ে। এতে করে সিটি কর্পোরেশন যেমন হারায় রাজস্ব সেই সাথে সড়কের সৌন্দর্য্য বিনষ্ট হয়।

অপরিচ্ছন্ন হয়ে পরে সড়কের চারপাশ। সড়কের সৌন্দর্য্য ফিরিয়ে আনতে এবং রাজস্ব ফাঁকি দিয়ে সিটি কর্পোরেশনের স্থাপনায় বিনা অনুমতিতে টাঙ্গানো অবৈধ ব্যানার,ফেস্টুন ও প্যানা অপসারণ শুরু করে বগুড়া সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ।

আরও পড়ুন

এরই ধারাবাহিকতায় সিটি কর্পোরেশনের স্বেচ্ছাসেবক ও পরিচ্ছন্নকর্মীরা মালতীনগর এলাকায় সড়কের সৌন্দর্য নষ্ট করে অননুমোদিত এসব প্রচারসামগ্রী অপসারণ করেন। সিটি কর্পোরেশনের হাট বাজার পরিদর্শক আব্দুল হাই জানান, শুধু ১১ নম্বর ওয়ার্ডের মালতীনগরই শুধু নয়, মহানগরের ২১টি ওয়ার্ডেই চলছে অভিযান।

নিয়ম মেনে ও সড়কের সৌন্দর্য বজায় রেখেই বিজ্ঞাপনী সামগ্রী ঝোলানো যাবে; নিয়ম ভাঙলে সব প্যানা, ব্যানার ও ফেস্টুন উচ্ছেদ করা হবে। শহরের পরিচ্ছন্নতা ও সৌন্দর্য ধরে রাখতে অভিযান চলমান থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতীয় ব্যাটারের দ্রুততম ফিফটির বিশ্বরেকর্ড

১

বগুড়া সিটি কর্পোরেশনের অননুমোদিত ব্যানার-ফেস্টুন অপসারণ শুরু

২

এয়ার ফ্রায়ার ব্যবহারের কিছু মারাত্মক ভুল ও সতর্কতা

৩

২০৩০ সালের মধ্যে এক কোটি চশমা বিতরণ করবে সরকার

৪

বিকাশে ইঞ্জিনিয়ার পদে নিয়োগ বিজ্ঞপ্তি, কর্মস্থল ঢাকা

৫

জয়পুরহাটের ক্ষেতলালে বাসার টয়লেট থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

৬