মিরপুরে শ্রমিক আন্দোলন ঘিরে স্টাম্প-লাঠি হাতে যুবদল-ছাত্রদল
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবিতে টানা চতুর্থ দিনের মতো আজও আন্দোলনে নেমেছেন পোশাক শ্রমিকেরা।
আজ মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে রাজধানীর মিরপুর ১১ নম্বর এলাকায় পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনাও ঘটে। এ সময় বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন বলেও জানা গেছে।
এসব ঘটনায় আন্দোলনকারীদের দমনে স্ট্যাম্প হাতে বিএনপি ও তাদের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মিরপুর এলাকায় মিছিল করতে দেখা গেছে।
আজ মঙ্গলবার (৩ নভেম্বর) বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে রাজধানীর মিরপুর ১০ নম্বর গোলচত্বর এলাকায় আন্দোলনকারীদের বিরুদ্ধে মিছিল করেন যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা।
পরে দুপুর ১টা ১৬ মিনিটের দিকে মিরপুর ১১ নম্বর এলাকায় স্ট্যাম্প হাতে নেতাকর্মীদের স্লোগান দিতে দেখা যায়।
আরও পড়ুনন্যূনতম ৩০ হাজার টাকা বেতন নির্ধারণের দাবিতে আন্দোলনে নেমেছেন পোশাকশ্রমিকরা। বিএনপি সরকারের আট মাসের মধ্যে এটি সবচেয়ে বড় আন্দোলন হিসেবে ধরা হচ্ছে।
টানা কয়েকদিন ধরে চলা আন্দোলনে পুলিশের সঙ্গে দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া, সংঘর্ষ ও যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটছে।
এরই মধ্যে শুধু রাজধানীর মিরপুরে টানা ৩ দিনের বিক্ষোভ, অগ্নিসংযোগ, পুলিশের ওপর আক্রমণের ঘটনায় বেশ কয়েকটি মামলা হয়েছে। আর এতে আসামি করা হয়েছে কয়েক হাজার জনকে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1793697206.jpg)


_medium_1793694520.jpg)
_medium_1793687399.jpg)
_medium_1793682669.jpg)
_medium_1793697361.jpg)
_medium_1793685224.jpg)
_medium_1793694914.jpg)