ভিডিও মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ০৩ নভেম্বর, ২০২৬ ১২:৩০ পিএম

গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে আগুন জ্বালিয়ে অবরোধ

গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে আগুন জ্বালিয়ে অবরোধ

মফস্বল ডেস্ক : গাজীপুরের নাওজোড় এলাকার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে আগুন দিয়ে অবরোধ করেছেন শ্রমিকরা। আজ মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে দিগন্ত সোয়েটার কারখানার সামনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন তারা।

মহাসড়কের পাশের বর্জ্য মহাসড়কে এনে সেখানে আগুন ধরিয়ে দেন শ্রমিকরা। এসময় জয়দেবপুর চৌরাস্তা থেকে নাওজোড় মোড় এলাকার সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সকল ধরনের যানবাহন এমনকি অটোরিকশা, মোটরসাইকেল চলাচলেও বাধা দিয়ে মহাসড়কে ক্রিকেট খেলছেন তারা।

আরও পড়ুন

তবে গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন সকালে জানিয়েছিলেন, মঙ্গলবার সকাল ৮টার কিছু সময় আগে গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকায় কয়েকজন শ্রমিক ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধের চেষ্টা করে। তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কোনো ধরনের সংঘাত ছাড়াই তাদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে নেয়। মহাসড়কের প্রতিটি পয়েন্টে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে আগুন জ্বালিয়ে অবরোধ

১

নবায়নযোগ্য জ্বালানি শুধু সম্ভাবনাময় খাত নয়, অনিবার্য বাস্তবতা : প্রধানমন্ত্রী

২

ইরানের হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

৩

মনোস্বাস্থ্যের সংকটে তরুণরা: নীরবতার আড়ালে ভয়াবহতা

৪

কারামুক্ত হলেন সাবেক এমপি আখতারুজ্জামান

৫

মিরপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ

৬