ভিডিও মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ০৩ নভেম্বর, ২০২৬ ০৩:১৩ পিএম

নওগাঁ কারাগারে বন্দি বগুড়া জেলা আ’লীগ নেতা নবাবের মৃত্যু

শেখ হাসিনা-কামালের সম্পত্তি বাজেয়াপ্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি

নওগাঁ প্রতিনিধি : নওগাঁ জেলা কারাগারে বন্দি কার্যক্রম নিষিদ্ধ বগুড়া জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন নবাব (৫৮) মারা গেছেন। 

আজ মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুর ১২টার দিকে নওগাঁ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। জাকির হোসেন নবাব বগুড়ার সোনাতলা উপজেলার জোড়গাছা গ্রামের আব্দুল জলিলের ছেলে। 

নওগাঁ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্মরত ডা. রেহনুমা মুনমুন বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, জাকির হোসেন নবাব সাড়ে ১১টা থেকে ১২টার মধ্যে মারা গেছেন এবং তাকে অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।

আরও পড়ুন

এ বিষয়ে নওগাঁ জেলা কারাগারের সুপার রতনা রায় বলেন, জাকির হোসেন নবাব নওগাঁ সদর হাসপাতালে মারা গেছেন বিষয়টি তিনি শুনেছেন। তবে হাসপাতাল থেকে আনুষ্ঠানিকভাবে এখনও কোনো কাগজপত্র বা তথ্য পাওয়া যায়নি। তিনি আরও বলেন, মারা যাওয়ার আগে সকালে জাকির হোসেন অসুস্থতাবোধ করলে দ্রুত তাকে সদর হাসপাতালে পাঠানো হয়। নিহত জাকির হোসেন নবাব কারাগারে বিস্ফোরক মামলার আসামি ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওগাঁ কারাগারে বন্দি বগুড়া জেলা আ’লীগ নেতা নবাবের মৃত্যু

১

নারায়ণগঞ্জে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন, সতর্ক অবস্থানে পুলিশ

২

গাজীপুরে ১১ প্লাটুন বিজিবি মোতায়েন, দায়িত্বে ২৫ নির্বাহী ম্যাজিস্ট্রেট

৩

২১ বার পেছাল হাদি হত্যা মামলায় অধিকতর তদন্ত প্রতিবেদন জমার সময় 

৪

নতুন দায়িত্ব পেয়ে সেরাটা দিতে চান আশরাফুল

৫

ঘুষের এক লাখ টাকাসহ দুদক’র ফাঁদে সার্ভেয়ার

৬