নওগাঁ কারাগারে বন্দি বগুড়া জেলা আ’লীগ নেতা নবাবের মৃত্যু

নওগাঁ কারাগারে বন্দি বগুড়া জেলা আ’লীগ নেতা নবাবের মৃত্যু

নওগাঁ প্রতিনিধি : নওগাঁ জেলা কারাগারে বন্দি কার্যক্রম নিষিদ্ধ বগুড়া জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন নবাব (৫৮) মারা গেছেন। 

আজ মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুর ১২টার দিকে নওগাঁ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। জাকির হোসেন নবাব বগুড়ার সোনাতলা উপজেলার জোড়গাছা গ্রামের আব্দুল জলিলের ছেলে। 

নওগাঁ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্মরত ডা. রেহনুমা মুনমুন বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, জাকির হোসেন নবাব সাড়ে ১১টা থেকে ১২টার মধ্যে মারা গেছেন এবং তাকে অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।

এ বিষয়ে নওগাঁ জেলা কারাগারের সুপার রতনা রায় বলেন, জাকির হোসেন নবাব নওগাঁ সদর হাসপাতালে মারা গেছেন বিষয়টি তিনি শুনেছেন। তবে হাসপাতাল থেকে আনুষ্ঠানিকভাবে এখনও কোনো কাগজপত্র বা তথ্য পাওয়া যায়নি। তিনি আরও বলেন, মারা যাওয়ার আগে সকালে জাকির হোসেন অসুস্থতাবোধ করলে দ্রুত তাকে সদর হাসপাতালে পাঠানো হয়। নিহত জাকির হোসেন নবাব কারাগারে বিস্ফোরক মামলার আসামি ছিলেন।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/189677