ভিডিও সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ০২ নভেম্বর, ২০২৬ ১১:৪১ পিএম

নওগাঁর সাপাহারে চুরি যাওয়া মোটরসাইকেল মান্দায় উদ্ধার গ্রেফতার ২

নওগাঁর সাপাহারে চুরি যাওয়া মোটরসাইকেল মান্দায় উদ্ধার গ্রেফতার ২

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর সাপাহার থেকে চুরি হওয়া একটি মোটরসাইকেল উদ্ধার করেছে থানা পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আজ সোমবার (২ নভেম্বর) রাতে পোরশা ও মান্দা উপজেলায় পৃথক অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতাকৃতরা হলেন- বগুড়ার আদমদীঘি উপজেলার রামপুরা (মাদ্রাসাপাড়া) এলাকার দিলবর হোসেনের ছেলে মাসুদ রানা (৩২) এবং নওগাঁর মান্দা উপজেলার দুর্গাপুর গ্রামের আলাউদ্দিন মণ্ডলের ছেলে সহিদুল ইসলাম (৩৫)।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের দিকনির্দেশনায় সাপাহার সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) অরূপ রতন সরকার এবং সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন রেজার নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। গতকাল রোববার দিবাগত রাত দেড়টার দিকে পোরশা উপজেলার নিতপুর এলাকা থেকে মাসুদ রানাকে গ্রেফতার করে।

আরও পড়ুন

পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে মান্দা উপজেলার দুর্গাপুর গ্রামে অভিযান চালিয়ে সহিদুল ইসলামের বাড়ি থেকে চুরি যাওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। এসময় সহিদুল ইসলামকেও গ্রেফতার করে পুলিশ।

সাপাহার সার্কেলের সহকারী পুলিশ সুপার অরূপ রতন সরকার বলেন, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দু’জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওগাঁর সাপাহারে চুরি যাওয়া মোটরসাইকেল মান্দায় উদ্ধার গ্রেফতার ২

১

পঞ্চগড়ের বোদায় বালুভর্তি দুটি ট্রাক্টর জব্দ, ২ যুবকের লাখ টাকা জরিমানা

২

গাইবান্ধার সুন্দরগঞ্জে ট্রাকের ধাক্কায় অটোভ্যানের ২ যাত্রী নিহত 

৩

পাবনার বেড়ায় অর্ধশত গ্যাসের রাইজার চুরি, উদ্বিগ্ন এলাকাবাসী

৪

কুড়িগ্রামের উলিপুরে অবৈধ পদ্ধতিতে মাছ শিকার দুইজনকে ১০ হাজার টাকা জরিমানা

৫

বগুড়ায় শুরু হচ্ছে ৫ম মেডিকেল অ্যান্ড হেলথকেয়ার এক্সপো

৬