ভিডিও সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ০২ নভেম্বর, ২০২৬ ০৮:২০ পিএম

ইউরোপজুড়ে সুপারমার্কেটের ফ্রিজে সাইবার হামলা

সংগৃহীত,ইউরোপজুড়ে সুপারমার্কেটের ফ্রিজে সাইবার হামলা

আন্তর্জাতিক ডেস্ক : ইউরোপের একাধিক দেশে সুপারমার্কেটের ফ্রিজ ও ফ্রিজারের তাপমাত্রা নিয়ন্ত্রণ ব্যবস্থায় সাইবার হামলার ঘটনা ঘটেছে। সোমবার সুইডেন, বেলজিয়াম ও লুক্সেমবার্গের বিভিন্ন সুপারমার্কেটে এ ঘটনা ঘটে।

সাইবার হামলার কারণে দোকানগুলোর ফ্রিজ ও ফ্রিজারের তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে যায়। এতে সংরক্ষিত খাবার নষ্ট হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। গত মাসেও ফ্রান্সে একই ধরনের হামলার ঘটনা ঘটেছিল। সুপারমার্কেট পরিচালনাকারী প্রতিষ্ঠান আহোল্ড ডেলহাইজ ও কোলরুইট জানিয়েছে, সোমবার রাতে তাদের তথ্যপ্রযুক্তি ব্যবস্থায় হামলা হয়।


এতে বেলজিয়াম ও লুক্সেমবার্গের কয়েক ডজন দোকানের ফ্রিজ ও ফ্রিজারের তাপমাত্রা নিয়ন্ত্রণব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়।
একই ধরনের সমস্যার কথা জানিয়েছে সুইডেনের সুপারমার্কেট চেইন আইসিএ ও কো-অপ। তাদের দোকানগুলোর ফ্রিজ ও ফ্রিজারের তাপমাত্রাও অস্বাভাবিকভাবে বেড়ে যায়। ফলে ইউরোপের বিভিন্ন দেশে সুপারমার্কেটের খাদ্যপণ্য সংরক্ষণ ব্যবস্থার নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।


সাইবার হামলার কারণে বেলজিয়াম ও লুক্সেমবার্গে সুপারমার্কেট চেইন ডেলহেইজের প্রায় ৪০টি শাখায় এ ঘটনা ঘটেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, রাতের বেলায় তাদের কয়েকটি দোকানে কম্পিউটার-সংক্রান্ত সমস্যা দেখা দেয়।এতে বিপুল পরিমাণ খাদ্যপণ্য নষ্ট হয়েছে। ক্ষতির পরিমাণ কোটি কোটি ইউরো বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম। 

আরও পড়ুন

বেলজিয়ামের হুভেলার্ট এলাকার একটি ডেলহেইজ শাখার ব্যবস্থাপক জানিয়েছেন, তাদের দোকানে প্রায় এক লাখ ইউরোর খাবার নষ্ট হয়েছে।


দোকান বন্ধ থাকায় অতিরিক্ত যে ক্ষতি হয়েছে, তা এই হিসাবের বাইরে। ফরাসি মালিকানাধীন ক্যারিফোরের বেলজিয়ামের ১৫টি দোকানও আক্রান্ত হয়েছে। তবে দ্রুত ব্যবস্থা নেওয়ায় সব শাখা খোলা রাখা সম্ভব হয়েছে। সুইডেনে আইসিএ ও কুপের কয়েকটি দোকানেও একই ঘটনা ঘটেছে। আইসিএ জানিয়েছে, তাদের কেন্দ্রীয় নেটওয়ার্কের বাইরে পরিচালিত অল্প কয়েকটি দোকান আক্রান্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত শাখাগুলোকে সহায়তা দেওয়া হচ্ছে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউরোপজুড়ে সুপারমার্কেটের ফ্রিজে সাইবার হামলা

১

অটোগ্যাসের দামও বাড়লো, রাতেই কার্যকর

২

সারাদেশে কমতে পারে তাপমাত্রা

৩

চুয়াডাঙ্গায় ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে প্রধান শিক্ষক আটক

৪

আইপিএলে ক্রিকেটারদের ধরে রাখার সময়সীমা বাড়াল বিসিসিআই

৫

জয়পুরহাটে রহস্যজনক আগুনে বসতবাড়ি ভস্মীভূত, বাবা-মেয়ে দগ্ধ হয়ে হাসপাতালে 

৬