বরিশালে ৬ রুটে বাস চলাচল বন্ধ, চরম ভোগান্তিতে যাত্রীরা
সড়কে থ্রি-হুইলার ও ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধের দাবিতে বরিশাল সদর উপজেলার চরকাউয়া বাস টার্মিনাল থেকে ছয়টি রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের নেতারা।
আজ সোমবার (২ নভেম্বর) সকাল থেকে এই টার্মিনাল থেকে সব রুটের বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়।
বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নভিত্তিক এই বাস টার্মিনাল থেকে ডিসি রোড, লক্ষ্মীপাশা, লাহারহাট, কাটাড়িয়া, হলতা ও সিদ্দিক বাজারসহ ছয়টি রুটে প্রায় ৭০টি বাস চলাচল করে। এ টার্মিনাল থেকে প্রতিদিন গড়ে কয়েক হাজার যাত্রী যাতায়াত করে থাকেন। হঠাৎ বাস চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন এসব রুটের সাধারণ যাত্রীরা। গন্তব্যে পৌঁছাতে অনেকে বাধ্য হয়ে অতিরিক্ত ভাড়ায় মোটরসাইকেল ও রিকশা ব্যবহার করছেন।
দুর্ভোগের শিকার সোহরাব হাওলাদার নামের এক যাত্রী জানান, তিনি বরিশাল থেকে নেহালগঞ্জ যাবেন। কিন্তু বাস বন্ধ থাকায় বিকল্প পথে যাতায়াতে অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে তাকে। আমেনা খাতুন নামের আরেক যাত্রী বলেন, জরুরি কাজে বের হয়ে চরকাউয়া টার্মিনালে এসে দেখি বাস চলাচল সম্পূর্ণ বন্ধ। এখন বিকল্প উপায়ে গন্তব্যে যেতে অতিরিক্ত খরচ ও পোহাতে হচ্ছে বাড়তি ভোগান্তি।
আরও পড়ুনজানা গেছে, এর আগে গত রোববার চরকাউয়া বাস টার্মিনালের বাস, থ্রি-হুইলার ও ব্যাটারিচালিত অটোরিকশার মালিক-শ্রমিকদের মধ্যে বিরোধ দেখা দেয়। ওই সময় মহাসড়ক ও আঞ্চলিক সড়কে থ্রি-হুইলার বন্ধের দাবি তোলেন বাস মালিক ও শ্রমিকরা। তাদের অভিযোগ, থ্রি-হুইলারের কারণে প্রায়শই দুর্ঘটনা ঘটছে। এছাড়া বাসের সঙ্গে পাল্লা দিয়ে অটোরিকশা চালানোর ফলে প্রতিনিয়ত বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি তৈরি হচ্ছে। দ্রুত সড়ক থেকে এসব অননুমোদিত যান সরিয়ে নেওয়ার দাবি জানান তারা।
অন্যদিকে, বাস মালিক সমিতির সভাপতি মামুন খন্দকার দাবি করেছেন, সোমবার সকাল থেকে তাঁরা বাস চালানোর চেষ্টা করলেও থ্রি-হুইলার ও অটোরিকশার চালকরা বাস চলাচলে বাধা সৃষ্টি করছেন। উদ্ভভূত এই সংকট দ্রুত নিরসনে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক




_original_1790485455_original_1790657512_medium_1793616742.jpg)



_medium_1793619329.jpg)