ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক সংঘর্ষে আহত ৮
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মুন্সিগঞ্জে এভারেস্ট পরিবহনের একটি দ্রুতগতির বাস নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি ট্রাককে ধাক্কা দিলে বাসের অন্তত ৮ যাত্রী গুরুতর আহত হয়েছেন। এর মধ্যে আশঙ্কাজনক অবস্থায় তিনজনকে ঢাকা মেডিকেলে পাঠিয়েছেন চিকিৎসকরা।
আজ সোমবার (২ নভেম্বর) সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে সিরাজদিখান উপজেলার নিমতলা এলাকায় হাওলাদার ফিলিং স্টেশনের সামনে এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম।
তিনি জানান, সকালে মাওয়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী এভারেস্ট পরিবহনের বাসটি দ্রুতগতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা ট্রাককে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ৮ যাত্রী আহত হন।
আরও পড়ুনতিনি আরও জানান, দুর্ঘটনার খবর পেয়ে সিরাজদিখান ফায়ার স্টেশনের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় আহত যাত্রীদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। তাদের মধ্যে তিনজন গুরুতর আহত হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
এছাড়া দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে ক্ষতিগ্রস্ত যানবাহন সরিয়ে নেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয় এক্সপ্রেসওয়েতে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক


_original_1790485455_original_1790657512_medium_1793616742.jpg)




_medium_1793619329.jpg)
