ভিডিও সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ০২ নভেম্বর, ২০২৬ ০৬:২৫ পিএম

বিসিবির অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাকড

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাকিংয়ের শিকার হয়েছে। গত ১ নভেম্বর রাতে অ্যাকাউন্টটির নিয়ন্ত্রণ নেয় হ্যাকাররা। এরপর সেখান থেকে অবৈধ ক্রিপ্টোকারেন্সি, বেটিং সাইট ও ফিশিং লিংকসংবলিত বিভিন্ন অননুমোদিত বার্তা পাঠানো হচ্ছে।

বিসিবি সূত্রে জানা গেছে, হ্যাকাররা অ্যাকাউন্টটির নিয়ন্ত্রণ নেওয়ার পর বোর্ডের খেলোয়াড়, কর্মকর্তা ও সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে এসব ক্ষতিকর বার্তা পাঠাচ্ছে।

এ ঘটনায় জরুরি সতর্কতা জারি করেছে বিসিবি। নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিজ্ঞপ্তিতে বোর্ড জানিয়েছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত বিসিবির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে পাঠানো কোনো লিংকে ক্লিক করা বা প্রবেশ করা থেকে বিরত থাকতে হবে।

আরও পড়ুন

একই সঙ্গে এ ধরনের সন্দেহজনক বার্তা এড়িয়ে চলার পাশাপাশি কোনো লিংকের মাধ্যমে ব্যক্তিগত তথ্য, পাসওয়ার্ড কিংবা লগইনসংক্রান্ত গোপন তথ্য শেয়ার না করার অনুরোধ জানিয়েছে বোর্ড।

বিসিবি আরও জানিয়েছে, হ্যাক হওয়া অ্যাকাউন্টটি পুনরুদ্ধার এবং এর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সাইবার নিরাপত্তা দল কাজ করছে। অ্যাকাউন্টটি সম্পূর্ণ নিরাপদ হওয়ার পর এ বিষয়ে পরবর্তী আপডেট জানানো হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিসিবির অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাকড

১

মিনিস্টারে নিয়োগ, ৪৫ বছর বয়সেও আবেদনের সুযোগ

২

নোয়াখালীতে নতুন গ্যাসকূপের সন্ধান, প্রতিদিন প্রায় ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়ার সম্ভাবনা

৩

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক সংঘর্ষে আহত ৮

৪

ঝিনাইদহের শৈলকুপায় জমির সেচ নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ১০

৫

নাবিল গ্রুপে ম্যানেজার নিয়োগ, স্নাতক পাসেই আবেদন

৬