কলমাকান্দায় বাড়ির পাশের গর্তে ডুবে শিশুর মৃত্যু
নেত্রকোনার কলমাকান্দায় বাড়ির পাশের গর্তে জমে থাকা পানিতে ডুবে দেড় বছর বয়সের হুমায়রা নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
আজ সোমবার (২ নভেম্বর) সকালে উপজেলার পোগলা ইউনিয়নের টেঙ্গা গ্রামে এই ঘটনা ঘটে। শিশুটি ওই গ্রামের আলম মিয়ার সন্তান।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে শিশুটি বাড়ির উঠানে খেলছিল। একপর্যায়ে সবার অজান্তে বাড়ির কাছের একটি গর্তে পড়ে যায়। সেখানে জমে থাকা পানিতে ডুবে তার মৃত্যু হয়।
আরও পড়ুনএদিকে, দীর্ঘক্ষণ শিশুকে দেখতে না পেয়ে স্বজনেরা খোঁজাখুঁজি করতে থাকেন। পরে গর্তে দেখতে পেয়ে সেখান থেকে তুলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক শামসাদ সারওয়ার শামিন হুমায়রাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে কলমাকান্দা থানার ওসি সোহেল রানা জানান, আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
-20240807074444_medium_1793611249.jpg)

_medium_1793610199.jpg)
_medium_1793609212.jpg)
_medium_1793609007.jpg)

_original_1790485455_original_1790657512_original_1791809174_medium_1793510192.jpg)
_medium_1793611207.jpg)
_medium_1793598765.jpg)