ভিডিও সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ০২ নভেম্বর, ২০২৬ ০৩:৩৭ পিএম

রাজধানীতে ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪০৫

রাজধানীতে ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪০৫

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪০৫ জন গ্রেপ্তার হয়েছে। একই সময়ে ৬২টি মামলা দায়ের করা হয়েছে।

আজ সোমবার (২ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তারকৃতদের মধ্যে রমনা বিভাগ ১৭ জন, লালবাগ বিভাগ ৪০ জন, ওয়ারী বিভাগ ৩৪ জন, মতিঝিল বিভাগ ৩৬ জন, তেজগাঁও বিভাগ ৫৯ জন, মিরপুর বিভাগ ১৪৭ জন, গুলশান বিভাগ ৪৩ জন, উত্তরা বিভাগ ২০ জন, ডিবি ৬ জন ও এসআরইউ ৩ জনকে গ্রেপ্তার করেছে।

অভিযানকালে ৫৯৯২ পিস ইয়াবা ট্যাবলেট, ৪১ কেজি ৫০০ গ্রাম গাঁজা, ২২ পুরিয়া হেরোইন, ৪টি মোবাইলফোন, বিভিন্ন কোম্পানির ৩১১২টি সিম কার্ড, ১টি ট্রাক, ১টি চাবি, ১টি বাস, ২৬টি সিলিং ফ্যান, একজন ভিকটিম এবং নগদ ৫৭ হাজার ৬৮৫ টাকা উদ্ধার করা হয়।

আরও পড়ুন

রোববার (১ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানিয়েছে ডিএমপি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪০৫

১

ফরিদপুরের সালথায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু

২

৪ থেকে ৭ নভেম্বর থেকে সারা দেশে গ্যাস সরবরাহ কমবে

৩

সিরাজদিখানে ফজরের নামাজ শেষে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় দুই বৃদ্ধ নিহত

৪

মোটরসাইকেলের নম্বরপ্লেট নিয়ে নতুন সিদ্ধান্ত, প্রজ্ঞাপন জারি

৫

ঢাকা-নারায়ণগঞ্জ রোডে পোশাক শ্রমিকদের অবরোধ

৬