ভিডিও সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ০২ নভেম্বর, ২০২৬ ১১:০৯ এএম

গার্মেন্টস মালিকদের সঙ্গে বৈঠকে বসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী

গার্মেন্টস মালিকদের সঙ্গে বৈঠকে বসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী

পোশাকশিল্পের অস্থিরতা নিরসনের লক্ষ্যে গার্মেন্টস মালিকদের সঙ্গে বৈঠকে বসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ সোমবার (২ নভেম্বর)  সকাল সাড়ে ৯টার দিকে সচিবালয়ে বৈঠক শুরু হয়।

বৈঠকে তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএর নেতারা উপস্থিত রয়েছেন। অন্যদিকে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনও বৈঠকে উপস্থিত রয়েছেন। 

শ্রমিকদের আন্দোলন ও পোশাক কারখানায় অস্থিরতা নিরসনে গতকাল রবিবার (১ নভেম্বর) প্রধানমন্ত্রীর নির্দেশনার পর এ বৈঠক হচ্ছে। এর আগে এদিন শ্রমিকদের মজুরি নির্ধারণে ছয় সদস্যের নতুন মজুরি বোর্ড গঠন করা হয়।

আরও পড়ুন

শ্রমিকদের দাবি, ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ করতে হবে। এ দাবিতে ঢাকার আশপাশের বিভিন্ন এলাকায় এবং রাজধানীর প্রবেশপথগুলোতে আন্দোলন চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গার্মেন্টস মালিকদের সঙ্গে বৈঠকে বসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী

১

আজও গাজীপুরে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকেরা

২

নাটোরের লালপুরে তিনদিনের বৃষ্টি ও বাতাসে ১৫০ হেক্টর জমির ধান ক্ষতিগ্রস্ত

৩

নবীপ্রেম ইমানের অপরিহার্য দাবির কারণ

৪

আল্লাহর সঙ্গে সুসম্পর্ক তৈরিতে যে আমল করতে হয়

৫

তাহাজ্জুদ নামাজের সময় যে দোয়া পড়লে মনের ইচ্ছা পূরণ হয়

৬