ভিডিও সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ০২ নভেম্বর, ২০২৬ ১১:০১ এএম

আজও গাজীপুরে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকেরা

আজও গাজীপুরে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকেরা

শিল্পকারখানার শ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে গাজীপুরে আবারও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকেরা। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়েছে।

আজ সোমবার (২ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে পল্লী বিদ্যুৎ এলাকায় মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন বিভিন্ন কারখানার শ্রমিকেরা।

গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, সকাল সাড়ে ৮টার দিকে প্রায় এক হাজার শ্রমিক পল্লী বিদ্যুৎ এলাকায় মহাসড়কে অবস্থান নেন। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা এবং যান চলাচল স্বাভাবিক করতে শিল্প পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করছেন।

আরও পড়ুন

এর আগে রবিবারও একই দাবিতে গাজীপুরের কোনাবাড়ী, সফিপুর, পল্লী বিদ্যুৎ ও আশপাশের শিল্পাঞ্চলে বিক্ষোভ করেন শ্রমিকেরা। এ সময় বিভিন্ন স্থানে শ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়। সংঘর্ষে কয়েকটি এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। বিক্ষুব্ধ শ্রমিকেরা একটি পুলিশ বক্সে আগুন দেন এবং কয়েকটি যানবাহন ভাঙচুর করেন। উদ্ভূত পরিস্থিতিতে ওই দিন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে প্রায় ছয় ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গার্মেন্টস মালিকদের সঙ্গে বৈঠকে বসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী

১

আজও গাজীপুরে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকেরা

২

নাটোরের লালপুরে তিনদিনের বৃষ্টি ও বাতাসে ১৫০ হেক্টর জমির ধান ক্ষতিগ্রস্ত

৩

নবীপ্রেম ইমানের অপরিহার্য দাবির কারণ

৪

আল্লাহর সঙ্গে সুসম্পর্ক তৈরিতে যে আমল করতে হয়

৫

তাহাজ্জুদ নামাজের সময় যে দোয়া পড়লে মনের ইচ্ছা পূরণ হয়

৬