ভিডিও রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ০১ নভেম্বর, ২০২৬ ১০:১৫ পিএম

৫৭০ পিস ইয়াবা উদ্ধার

বগুড়ায় ‘কোবরা’ বাহিনীর সদস্যসহ গ্রেফতার ৭

বগুড়ায় ‘কোবরা’ বাহিনীর সদস্যসহ গ্রেফতার ৭

স্টাফ রিপোর্টার : বগুড়ায় কোবরা বাহিনীর অন্যতম সদস্য রতন পাইকার ও তার ৬ জন সহযোগীকে গ্রেফতার করা হয়েছে। জেলা গোয়েন্দা শাখা ( ডিবি)’র একটি টিম তাদেরকে গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে  ৫৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

ডিবির ওসি মো, ইকবাল বাহার জানান, গতকাল শনিবার দিবাগত রাত সোয়া ১টার দিকে জানা যায় যে, কোবরা বাহিনীর অন্যতম সদস্য রতন পাইকার তার সহযোগীদের নিয়ে শহরতলীর বেজোড়া বাজারস্থ আকবর আলীর গ্যারেজে এক ছেলেকে আটক করে  মারধর করছে।

পরে এই তথ্যের ভিত্তিতে  ডিবি বগুড়ার এসআই মোঃ রুবেল প্রামানিক এর নেতৃত্বে ডিবির একটি টিম অভিযান চালিয়ে কোবরা বাহিনীর সদস্য মোঃ রতন পাইকার (৩৬) ও তার ৬ সহযোগীকে গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে ৫৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন

গ্রেফতারকৃত অপর ৬ জন হলো বেজোড়া স্কুল পাড়ার বাবু শেখ (৩২), বগুড়া মহাগরের ঠনঠনিয়া দক্ষিণপাড়ার  মিরাজ মোল্লা (৩৫), ঠনঠনিয়া পশ্চিমপাড়ার  সুমন মিয়া(২৮), বেজোড় শ্যামলাগাথী পাড়ার রাজু মিয়া(২৭) ও মালতিনগর দক্ষিণপাড়ার মোঃ রিয়াদ সাকিদার (২৭) ও সদরের কুকরুল দাক্ষণপাড়ার আবুল বাশারর বাপ্পি (২৫)।

এই সময় তাদের দেহ তল্লাশি ৫শ’পিস  ইয়াবা উদ্ধার করা হয়। পরে বাপ্পির হেফাজত থেকে আরো ৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। ধৃত আসামিদের বিরুদ্ধে শাহজাহানপুর থানায় মাদকদ্রব্য আইনে  মামলা দেয়া হয়।  উল্লেখ্য, ধৃত আসামিদের বিরুদ্ধে সদর ও শাজাহানপুর থানায় হত্যা, মারামারি, বিশেষ ক্ষমতা আইন, মাদকসহ বিভিন্ন আইনে একাধিক মামলা আদালতে বিচারাধীন আছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় ‘কোবরা’ বাহিনীর সদস্যসহ গ্রেফতার ৭

১

সিরাজগঞ্জের তাড়াশের প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয়ের কম্পিউটার চুরি

২

কুড়িগ্রামের উলিপুরে ইয়াবাসহ যুবক গ্রেফতার

৩

পরিস্থিতির উন্নতি না হলে কারখানা বন্ধ করতে বাধ্য হবেন মালিকরা: বিজিএমইএ সভাপতি

৪

বগুড়াসহ উত্তরাঞ্চলের বিভিন্ন স্থানে জাতীয় যুব দিবস পালিত

৫

রাজশাহী মেডিকেলে ডেঙ্গুতে নারীর মৃত্যু, ভর্তি ৩০

৬