ভিডিও রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ০১ নভেম্বর, ২০২৬ ০৯:৩৭ পিএম

বগুড়ার সারিয়াকান্দি পৌরসভায় প্ল্যান পাসের নামে হয়রানি ও ঘুষ দাবির অভিযোগ : সংবাদ সম্মেলন

বগুড়ার সারিয়াকান্দি পৌরসভায় প্ল্যান পাসের নামে হয়রানি ও ঘুষ দাবির অভিযোগ : সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার : বগুড়ার সারিয়াকান্দিতে পৌরসভায় বহুতল ভবনের প্ল্যান পাসের নামে মোটা অঙ্কের ঘুষ দাবি, হয়রানি এবং প্রতারণার মাধ্যমে পৈতৃক জমি হাতছাড়ার চক্রান্তের প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। আজ রোববার (১ নভেম্বর) বগুড়া প্রেস ক্লাবে এসব অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেন সারিয়াকান্দির পারতিতপরল এলাকার নূরী জান্নাত।

লিখিত বক্তব্যে তিনি বলেন, সারিয়াকান্দি পৌরসভাধীন তাদের বাবার পৈতৃক সূত্রে প্রাপ্ত জমিতে তিনি ও তার সাত বোন বহুতল ভবন নির্মাণের জন্য পৌরসভার ইঞ্জিনিয়ার শহিদুল ইসলামের কাছে প্লানের কাগজ জমা দেন। ইঞ্জিনিয়ার প্লান পাস করার জন্য ৫০ হাজার টাকা ঘুষ দাবি করেন।

এই টাকা দিতে অস্বীকৃতি জানালে ইঞ্জিনিয়ার তাদের প্লান অনুমোদন না দিয়ে বোনদের মধ্যে বিভেদ সৃষ্টির চেষ্টা করেন। তাদের এই অসহায়ত্বের সুযোগ নিয়ে প্রতিবেশী সততা দই ঘরের মালিক শহিদুল ইসলাম মজনু মিয়া জমিটি নামমাত্র মূল্যে হাতিয়ে নেয়ার জন্য ইঞ্জিনিয়ারকে মোটা অঙ্কের টাকা ঘুষ দেন।

একপর্যায়ে ইঞ্জিনিয়ারের প্ররোচনায় তার বড় বোন গোপনে ২০ লাখ টাকায় জমিটি বিক্রি করার সিদ্ধান্ত নিলে তারা তা বন্ধ করে দেন। ব্যাংকের মাধ্যমে নির্ধারিত সরকারি ফি পরিশোধের পরেও এক বছর ধরে তাদের প্লানটি ঝুলে রাখা হয়েছে।

আরও পড়ুন

এমনকি তিনি নিজের অংশের জমিতে নির্মাণ কাজ করতে গেলে ইঞ্জিনিয়ারের লোকজন সিমেন্ট, ইট ও খোয়া তুলে নিয়ে যায় বলে অভিযোগ করেন তিনি। অথচ একই এলাকায় কোনো অনুমোদিত প্লান ছাড়াই বহুতল ভবন নির্মাণ করা হচ্ছে।

বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালে তারা আইনের আশ্রয় নেয়ার পরামর্শ দেন। এমতাবস্থায় সংবাদ সম্মেলনের মাধ্যমে এই দুর্নীতিবাজ কর্মকর্তা ও তার সহযোগীদের বিচারের দাবি জানানো হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার সারিয়াকান্দি পৌরসভায় প্ল্যান পাসের নামে হয়রানি ও ঘুষ দাবির অভিযোগ : সংবাদ সম্মেলন

১

পোশাক কারখানার উৎপাদন স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রধানমন্ত্রীর নির্দেশ

২

১৪ বছর পর পড়াশোনায় ফিরেই জিপিএ-৫ পেল ক্ষেতলালের গৃহবধূ রীতি

৩

গার্মেন্টসে অস্থিরতায় সীমান্তের ওপার থেকে ইন্ধন জোগানো হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

৪

দৈনিক করতোয়ার অফিস সহকারী জহুরুলের সহধর্মিণীর ইন্তেকাল

৫

এলডিসি উত্তরণ তিন বছর পেছানো বড় কূটনৈতিক সাফল্য : হুমায়ুন কবির

৬