বগুড়াসহ উত্তরাঞ্চলের বিভিন্ন স্থানে জাতীয় যুব দিবস পালিত
করতোয়া ডেস্ক : ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়াসহ উত্তরাঞ্চলের বিভিন্ন স্থানে নানা কর্মসূচির মধ্য দিয়ে আজ রোববার (১ নভেম্বর) জাতীয় যুব দিবস পালিত হয়েছে। আমাদের প্রতিনিধিরা জানান-
নন্দীগ্রাম (বগুড়া) : এদিন সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে দিবসটি উদযাপন উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার এম আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন-উপজেলা কৃষি কর্মকর্তা গাজীউল হক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকবাল মাহমুদ লিটন, উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জন ডা. রাশেদুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সুশান্ত কুমার ঘোষ, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সভাপতি মো. আলেকজান্ডার, সাধারণ সম্পাদক শফিউল আলম সুমন, খাদিজা খাতুন, উজ্জল হোসেন, ইসমাইল হোসেন সরকার প্রমুখ। শেষে যুব উদ্যোক্তাদের মধ্যে যুব ঋণের চেক ও গাছের চারা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সাতজনের মধ্যে গবাদিপশু পালনের জন্য মোট ৮ লাখ ৫০ হাজার টাকার যুব ঋণের চেক বিতরণ করা হয়।
শিবগঞ্জ (বগুড়া) : উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে দিবসটি পালন করা হয়। সকালে দিবসটি উপলক্ষে র্যালি পৌর শহর প্রদক্ষিণ শেষে পরিষদ সভাকক্ষে আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সভাপতি এসএম তাজুল ইসলাম, থানা অফিসার ইনচার্জ শাহীনুজ্জামান শাহীন,, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুর রউফ প্রমুখ।
দুপচাঁচিয়া (বগুড়া) : উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ আয়োজনে দিবসটি উপলক্ষে সকালে পরিষদ চত্বর থেকে র্যালি বের করা হয়। পরে উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার শাহ্রুখ খানের সভাপতিত্বে ও সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা পদ্যুৎ কান্তি বসাকের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি মনিরুল ইসলাম খান স্বপন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রুহুল কুদ্দুস তালুকদার, প্রেস ক্লাবের সভাপতি গোলাম ফারুক, সোভা’র নির্বাহী পরিচালক আনোয়ারুল আজাদ লিটন, অসীম কুমার দাস, হাবিবুর রহমান, সঞ্চিতা চৌধুরি প্রমুখ। পরে দু’জন প্রশিক্ষণপ্রাপ্ত উদ্যোক্তা ও আত্মকর্মীর মাঝে ৫ লাখ টাকা করে ১০ লাখ টাকার ঋণের চেক ও সনদপত্র প্রদান করা হয়। শেষে গাছের চারা বিতরণ করা হয়।
আদমদীঘি (বগুড়া) : দিবসটি উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও যুবকদের মাঝে ঋণের চেক বিতরণ করা হয়। উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার রবিউল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা আকরাম হোসেন, মহিলাবিষয়ক কর্মকর্তা ফারুক আহম্মেদ, অফিস সহকারী কুতুব উল আলম, আনোয়ার হোসেন প্রমুখ।
গাবতলী (বগুড়া) : দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদে যুব র্যালি, আলোচনা সভা, কম্পিউটর প্রশিক্ষণ উদ্বোধন, যুব ঋণের চেক ও চারাগাছ বিতরণ করা হয়। ইউএনও মোহাম্মদ হাফিজুর রহমানের সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকতা হেলাল উদ্দীন।
উপস্থিত ছিলেন-কেন্দ্রীয় সমবায় সমিতির লি. এর চেয়ারম্যান জাকারিয়া মোরশেদ ইকবাল, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকতা রেজাউল করিম, মহিলাবিষয়ক কর্মকতা নাজনীন আক্তার, উপজেলা সমবায় অফিসার জয়নুল আবেদীন খান, উপজেলা নির্বাচন অফিসার আনিছুর রহমান, জনস্বাস্থ্য কর্মকর্তা আলমগীর হোসেন, উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল হাসান রুহিন, উপজেলা মহিলাদলের সাধারণ সম্পাদক সহমিনা আক্তার রুমা, পৌর মহিলাদলের সভাপতি কানিজ সুলতানা সুরুভি প্রমুখ।
ধুনট (বগুড়া) : দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে র্যালি, আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণ করা হয়েছে। র্যালি শেষে উপজেলা পরিষদে হলরুমে আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণ অনুষ্ঠিত হয়। সভায় সভাপতির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আরিফ উল্লাহ নিজামী।
আরও পড়ুনউপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আফতাব উদ্দীনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন-পৌর বিএনপি’র সভাপতি আলিমুদ্দিন হারুন মন্ডল, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আবুল মুনছুর আহম্মেদ পাশা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকবাল হোসেন, বিএনপি নেতা আকতার আলম সেলিম, ধুনট প্রেস ক্লাবের সভাপতি রফিকুল আলম ও ধুনট সমন্বিত গ্রাম উন্নয়ন সংস্থার চেয়ারম্যান শরিফুল ইসলাম খোকন।
কাহালু (বগুড়া) : দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ আয়োজনে র্যালি আলোচনা সভা, যুব ঋণের চেক, গাছের চারা ও সনদপত্র বিতরণ করা হয়। উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মলিহা খানমের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন-উপজেলা যুব উন্নয়ন অফিসার রেজাউল করিম, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক প্রভাষক হাফিজার রহমান বাবু, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আব্দুল করিম, পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী ভূঁইয়া প্রমুখ। এর আগে উপজেলা পরিষদ চত্বর থেকে এক র্যালি বের হয়।
শাজাহানপুর (বগুড়া) : এ উপলক্ষ্যে সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি যুব র্যালি বের হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার তাইফুর রহমানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে অতিথি ছিলেন-উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ, সাংগঠনিক সম্পাদক আবু শাহীন সানি, যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দীন। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা লিয়াকত আলীর সার্বিক ব্যবস্থাপনায় দিনব্যাপী অনুষ্ঠানে বিভিন্ন স্বেচ্ছাসেবী যুব সংগঠনের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শেষে প্রশিক্ষিত যুবদের মধ্যে যুব ঋণের চেক ও গাছের চারা বিতরণ করা হয়।
শেরপুর (বগুড়া) : দিবসটি উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা যুবউন্নয়ন অধিদপ্তর। আলোচনা সভা শেষে যুবউন্নয়ন অধিদপ্তরের সুবিধাভোগীদের মাঝে ঋণের চেক, গাছ ও অতিথিদের পক্ষ থেকে ক্রেস্ট বিতরণ করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম আকন্দ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা বিএনপির সাবেক উপদেষ্টা ও শেরপুর পৌরসভার সাবেক মেয়র জাহিদুল আলম খোকা।
বিশেষ অতিথি ছিলেন, বিএনপি কেন্দ্রীয় সদস্য কে এম মাহবুবার রহমান হারেজ, উপজেলা বিএনপি সভাপতি শহিদুল ইসলাম বাবুল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আমিরুল ইসলাম, পৌর বিএনপি সভাপতি স্বাধীন কুমার কুুণ্ডু, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু, পৌর বিএনপি সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ জুয়েল প্রমুখ।
শুভেচ্ছা বক্তব্য দেন মুক্ত স্বাধীন মহিলা যুব উন্নয়ন সংস্থার পক্ষে সুইটি আক্তার। আলোচনা সভা শেষে অতিথিরা ক্রেস্ট বিতরণ করেন। পাশাপাশি যুবউন্নয়ন অধিদপ্তরের সুবিধাভোগীদের হাতে ঋণের চেক ও গাছ তুলে দেওয়া হয়।
জয়পুরহাট : দিবসটি উপলক্ষে যুব র্যালির পাশাপাশি যুব উন্নয়ন অধিদপ্তরের হলরুমে আলোচনা সভা, যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। যুব উন্নয়ন অধিদফতর, জয়পুরহাটের উপপরিচালক মকছুদুল কবীরের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্য রাখেন, জয়পুরহাটের জেলা প্রশাসক আল-মামুন মিয়া।
আরও বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান, সদর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেনসহ যুব উন্নয়ন অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা, যুব উদ্যোক্তা এবং প্রশিক্ষণার্থীরা।
মন্তব্য করুন








