ভিডিও রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ০১ নভেম্বর, ২০২৬ ০৯:১৯ পিএম

বগুড়ার শেরপুরে অটোভ্যান চালক আসাদুল হত্যা মামলার রহস্য উদ্ঘাটন, নানি-নাতি গ্রেফতার

বগুড়ার শেরপুরে অটোভ্যান চালক নিহত আসাদুল

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুরে ব্যাটারিচালিত অটোভ্যান চালক আসাদুল ইসলাম হত্যা মামলার রহস্য উদ্ঘাটন করেছে শেরপুর থানা পুলিশ। আজ রোববার (১ নভেম্বর) দুপুরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে হত্যাকাণ্ডে ব্যবহৃত আলামত উদ্ধার করে। এর আগে গত ২৭ অক্টোবর দুপুরে উপজেলার করতোয়া নদী থেকে আসাদুলের অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করা হয়।

এই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দু’জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো-বগুড়ার গাবতলী উপজেলার সানচকমরিয়া গ্রামের রিয়াদ হোসেন (২১) ও রিয়াদের নানি শেরপুর উপজেলার রণবীরবালা এলাকার মৃত ফরিদ প্রামাণিকের স্ত্রী রেনু বেগম (৬০)।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৪ অক্টোবর রাতে রিয়াদ অটোভ্যান ছিনতাইয়ের পরিকল্পনা করে। পরিকল্পনা অনুযায়ী অটোভ্যান চালক আসাদুলের সঙ্গে রিয়াদ পরিচিত হয়। এরই একপর্যায়ে আসাদুল রিয়াদকে মাদক কিনে দিতে বলে। তবে রিয়াদ মাদক সংগ্রহে ব্যর্থ হয়। পরে আসাদুল নিজেই ইয়াবা কিনে রিয়াদকে একটি নির্জন স্থানে সেবনের প্রস্তাব দেয়।

এরমধ্যে রিয়াদ পূর্বপরিকল্পনা অনুযায়ী ওই দিন রাতে শেরপুর ঘাট পার হয়ে রণবীরবালা এলাকায় রেনু বেগমের বাড়িতে আসাদুলকে নিয়ে ইয়াবা সেবন করে। শেষে ইয়াবা সেবনে ব্যবহৃত সরঞ্জামের (নতুন টাকার নোট) নিয়ে দু’জনের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে আসাদুল রিয়াদকে আঘাত করে।

আরও পড়ুন

পূর্বপরিকল্পনা ও ক্ষোভে রিয়াদ ঘরের ভিতর থাকা ছুরি দিয়ে আসাদুলের গলায় আঘাত করে। আসাদুল মাটিতে লুটিয়ে পড়লে মৃত্যু নিশ্চিত করতে তাকে আবারও আঘাত করে মৃত্যু নিশ্চিত করে। পরে রাত ১টার দিকে রিয়াদ, রেনু বেগমের সহযোগিতায় হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকুসহ অন্যান্য আলামত পার্শ্ববর্তী করতোয়া নদীতে ফেলে দেয় এবং পরিকল্পনা অনুযায়ী অটোভ্যানটি খুলে বিক্রি করে দেয়।

ঘটনার তিনদিন পর, গত ২৭ অক্টোবর দুপুরে রণবীরবালা এলাকার করতোয়া নদী থেকে আসাদুলের অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর নিহতের পরিবার ও স্থানীয়দের মাঝে চাঞ্চল্যের সৃষ্টি হয়। পুলিশ আধুনিক তথ্যপ্রযুক্তি ও তদন্তের মাধ্যমে হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসে।

এ বিষয়ে শেরপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) একরামুল হোসেন বলেন, আজ রোববার (১ নভেম্বর) ভোরে তাদেরকে গ্রেফতার করা হলে স্বীকারোক্তি মোতাবেক হত্যাকাণ্ডে ব্যবহৃত আলামত উদ্ধার করা হয়েছে। এরপর হত্যা মামলার আসামি হিসেবে তাদের আদালতে সোপর্দ করার পর পরবর্তী আইনগত প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার শেরপুরে অটোভ্যান চালক আসাদুল হত্যা মামলার রহস্য উদ্ঘাটন, নানি-নাতি গ্রেফতার

১

হ্যালোইন সাজে নজর কাড়লেন অপু বিশ্বাস

২

রাজধানীর লালবাগে ছুরিকাঘাতে যুবক নিহত

৩

বগুড়ার আদমদিঘীতে মাদকসহ গ্রেফতার ২ জনের কারাদন্ডাদেশ ভ্রাম্যমাণ আদালতের

৪

সব জাতীয় ছুটিতে সাংবাদিকদের অন্তর্ভুক্তির দাবি ডিআরইউর

৫

বগুড়ায় মোসলেম হত্যা মামলা, বাবা-ছেলেসহ পাঁচ আসামির জামিন নামঞ্জুর

৬