ভিডিও রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ০১ নভেম্বর, ২০২৬ ০২:৫৫ পিএম

শিবচরে অব্যাহতি পাওয়া জামায়াত নেতার বসতঘর গুঁড়িয়ে দিল বিক্ষুব্ধ জনতা

শিবচরে অব্যাহতি পাওয়া জামায়াত নেতার বসতঘর গুঁড়িয়ে দিল বিক্ষুব্ধ জনতা

মাদারীপুরের শিবচরে তাইজুল ইসলামের বসতঘর ভেঙে গুঁড়িয়ে দিয়েছেন বিক্ষুব্ধ স্থানীয় লোকজন।
 
আজ রোববার (১ নভেম্বর) সকালে উপজেলার নিলখী ইউনিয়নের পশ্চিম চরকামারকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। কয়েক শ নারী-পুরুষ একত্র হয়ে তার বসতঘরটি ভেঙে দেন।
 
তাইজুল ইসলাম জামায়াতে ইসলামীর একজন নেতা। সম্প্রতি তাকে ঘিরে একটি আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় আলোচনা-সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়। স্থানীয়দের অভিযোগ, এ ধরনের কর্মকাণ্ডের কারণে গ্রামের সম্মানহানি হচ্ছে।

স্থানীয়দের ক্ষোভের মধ্যে রোববার (১ নভেম্বর) সকালে কয়েক শ নারী-পুরুষ একত্র হয়ে তাইজুল ইসলামের বসতঘর ভেঙে গুঁড়িয়ে দেন। তবে এ ঘটনায় বাড়িটির কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
 
এর আগে গত ২৭ অক্টোবর বাংলাদেশ জামায়াতে ইসলামী শিবচর উপজেলা শাখার এক প্রেস বিজ্ঞপ্তিতে তাইজুল ইসলামকে নিলখী ইউনিয়ন শাখার সব ধরনের সাংগঠনিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়ার কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে তার বিরুদ্ধে নৈতিকতাবিরোধী কর্মকাণ্ডসংক্রান্ত অভিযোগ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হওয়ার বিষয়টি উল্লেখ করা হয়। অভিযোগ প্রমাণিত হলে সাংগঠনিক নিয়ম অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এদিকে, তাইজুল ইসলাম তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে দাবি করেছিলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে থাকা নারী তার স্ত্রী।
 
এ বিষয়ে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেনের সঙ্গে মোবাইলফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, বসতঘর ভাঙচুরের বিষয়ে আমার এখনো জানা নেই। বিষয়টি জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নিব। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিবচরে অব্যাহতি পাওয়া জামায়াত নেতার বসতঘর গুঁড়িয়ে দিল বিক্ষুব্ধ জনতা

১

নির্বাচনে দলীয় প্রার্থী মনোনয়নে ব্যবসায়ী শ্রেণির দাপট দিন দিন স্পষ্ট হয়ে উঠছে

২

তাহসিফের সঙ্গে থাকা সেই তরুণী গ্রেপ্তার

৩

চুক্তির জন্য যুক্তরাষ্ট্রের উদ্যোগ থাকলেও ইরানের আগ্রহ নেই : আরাঘচি

৪

ব্রাইটন চমকে শীর্ষস্থান হারানোর শঙ্কায় সিটি

৫

সমাজের খারাপ দিকগুলোকে আন্দোলনের মাধ্যমে রুখে দিতে হবে যুবসমাজকে : রাষ্ট্রপতি

৬