ভিডিও রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ০১ নভেম্বর, ২০২৬ ১২:৫৫ পিএম

গাজীপুরে মহাসড়ক অবরোধ, পুলিশ বক্সে আগুন

গাজীপুরে মহাসড়ক অবরোধ, পুলিশ বক্সে আগুন

মফস্বল ডেস্ক : ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে গাজীপুরে আবারও বিক্ষোভ শুরু করেছেন পোশাক শ্রমিকরা। তাদের অবরোধের কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পাঁচ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। এদিকে কোনাবাড়ী এলাকায় একটি পুলিশ বক্সে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

আজ রোববার (১ নভেম্বর) সকাল ৮টার পর থেকে শ্রমিকেরা মহাসড়কে জড়ো হতে থাকেন। সকাল সাড়ে ৯টার দিকে তারা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এসময় বেতন বাড়ানোর দাবিতে বিভিন্ন স্লোগান দেন শ্রমিকেরা। 

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজার, চন্দ্রা পল্লী বিদ্যুৎ, মৌচাক ও তেলিচালা এলাকায় মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ করেন তারা। শত শত শ্রমিক লাঠিসোঁটা হাতে সড়কের বিভিন্ন স্থানে অবস্থান নেওয়ায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ওই পথে চলাচলকারী যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। কালিয়াকৈর উপজেলার রতনপুর এলাকার আশপাশের কয়েকটি কারখানার শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে সফিপুর বাজার এলাকায় মহাসড়কে অবস্থান নেন। সকালে কয়েকটি কারখানার শ্রমিকেরা ভেতরে প্রবেশ করে হাজিরা নিশ্চিত করার পর বেরিয়ে এসে বিক্ষোভ শুরু করেন। তাদের আন্দোলনের কারণে আশপাশের বেশ কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুন

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কোনাবাড়ী থানার ওসি ইফতেখার হোসেন বলেন, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ী এলাকায় সড়কের মাঝখানে থাকা একটি পুলিশ বক্সে বিক্ষোভকারী শ্রমিকেরা আগুন দিয়েছেন।

কালিয়াকৈর থানার ওসি শহিদুল ইসলাম বলেন, শ্রমিকেরা আজ সকাল থেকেই মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। এ কারণে মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজীপুরে মহাসড়ক অবরোধ, পুলিশ বক্সে আগুন

১

চেলসির সঙ্গে হেরে টানা ৯ ম্যাচ জয়হীন ম্যানইউ

২

মিরপুরে পোশাক শ্রমিকদের সঙ্গে সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুন

৩

পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড গঠন

৪

প্রতিপক্ষের জালে হাফডজন গোল বার্সেলোনার

৫

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নেয়ার আভাস

৬