খুলনায় যুবককে কুপিয়ে হত্যা
মফস্বল ডেস্ক : খুলনায় শহীদুল (৩৫) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার রাতে নগরীর লবণচরা থানাধীন দরগা কাশেমিয়া মসজিদ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শহিদুল লবণচরা থানার বুড়ো মৌলবির দরগা এলাকার মাহাতাব শেখের ছেলে।
স্থানীয়রা জানান, রাতে দুর্বৃত্তরা শহীদুলকে কুপিয়ে রাস্তায় ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুনআজ রোববার (১ নভেম্বর) ঘটনার সত্যতা নিশ্চিত করে লবণচরা থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মোশারেফ হোসেন জানান, নিহত শহিদুলের নামে মাদক ও হত্যাসহ ৮টি মামলা রয়েছে। হত্যার কারণ ও জড়িতদের ধরতে পুলিশ কাজ করছে।
মন্তব্য করুন

_medium_1793516144.jpg)
_original_1791275816_medium_1793511383.jpg)




_original_1793181440_medium_1793516445.jpg)
_original_1790485455_original_1790657512_original_1791809174_medium_1793510192.jpg)
_medium_1793515962.jpg)