ভিডিও শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ৩০ অক্টোবর, ২০২৬ ১১:১৫ পিএম

পাবনার ভাঙ্গুড়ায় নকল দুধের কারখানা মালিক ও সহযোগীর কারাদন্ড এবং জরিমানা

পাবনার ভাঙ্গুড়ায় নকল দুধের কারখানা মালিক ও সহযোগীর কারাদন্ড এবং জরিমানা

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি: পাবনার ভাঙ্গুড়ায় নকল দুধ তৈরি করে বাজারজাতকরণের অভিযোগে কারখানার মালিক আবুল বাসার প্রামাণিক ও তার সহযোগী সবুজ প্রামাণিককে ২ লাখ ৫০ হাজার টাকা অর্থ ও কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ শুক্রবার (৩০ অক্টোবর) সকাল ৯টার দিকে উপজেলার কৈডাঙ্গা নতুনপাড়া গ্রামে ভেজাল দুধ তৈরির কারখানায় অভিযান চালানো হয়।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ও জাতীয় গোয়েন্দা সংস্থার(এনএসআই) সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুরাইয়া মমতাজ। এসময় কৈডাঙ্গা নতুনপাড়া গ্রামের মৃত আবু তালেব প্রামাণিক ছেলে ও কারখানার মালিক আবুল বাশার প্রামাণিকের বাড়ির পাশের একটি পুকুর থেকে ১ হাজার ২শ’ কেজি জেলি ও একই গ্রামের হাবিল প্রামাণিকের ছেলে তার আপন চাচাতো ভাই সহযোগী ব্যবসায়ী সবুজ প্রামাণিকের বাড়ি থেকে ১ হাজার ৫শ’ কেজি জেলি এবং আবুল বাশারের ভেজাল দুধের কারখানা থেকে ২শ’ কেজি সয়াবিন তেল জব্দ করা হয়। একই সময়ে কারখানায় উৎপাদিত ৩২০ লিটার নকল দুধ জব্দ করা হয়।

আরও পড়ুন

পরে ভ্রাম্যমাণ আদালত আবুল বাশার প্রামাণিককে ২ লাখ টাকা জরিমানা ও এক বছরের কারাদণ্ড এবং সবুজ প্রামাণিককে ৫০ হাজার টাকা জরিমানা ও ছয় মাসের কারাদণ্ড প্রদান করেন। শেষে জব্দকৃত সকল পণ্য জনসম্মুখে ধ্বংস করা হয়। এসময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া মমতাজ, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান, পুলিশ প্রশাসনের সদস্য এবং জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) সংশ্লিষ্ট কর্মকর্তা ও গণমাধ্যম কর্মীবৃন্দ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাবনার ভাঙ্গুড়ায় নকল দুধের কারখানা মালিক ও সহযোগীর কারাদন্ড এবং জরিমানা

১

ভোটের লড়াই শেষে সম্প্রীতির বার্তা, জামায়াত প্রার্থীর বাসায় ফুল নিয়ে ফয়সল আমিন

২

ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে বৃষ্টি, দিনরাতের তাপমাত্রা কমে শীতের আগমণী বার্তা

৩

এসআরবি’র অভিযানে চাঁপাইনবাবগঞ্জ কবরস্থান থেকে কোটি টাকার হেরাইন উদ্ধার 

৪

সিরাজগঞ্জে হেরোইনসহ গ্রেফতার ১

৫

রাজশাহীর তাজা মাছ যাচ্ছে ২৮ জেলায়, দিনে বেচাকেনা ২০ কোটি টাকা 

৬