সিরাজগঞ্জে হেরোইনসহ গ্রেফতার ১
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি : সিরাজগঞ্জ এসআরবি-১২’র সদর কোম্পানি সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানার সাতটিকরী তালতলা গ্রামের কাছে ঢাকা-রাজশাহী মহাসড়কের ওপর গতকাল বৃহস্পতিবার মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়। এসময় ২৫৫ গ্রাম হিরোইনসহ এক মাদক সরবরাহকারিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত শাহিনুর (৩২) জয়পুরহাটের কালাই থানার দাউদিয়া আশুরাই গ্রামের আব্দুল হান্নানের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি জানান, তিনি দীর্ঘদিন ধরে নেশাজাতীয় মাদকদ্রব্য হেরোইন রাজশাহী সীমান্ত এলাকা থেকে সংগ্রহ করে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় পরিবহন ও স্থানান্তর করতেন।
আরও পড়ুনসিরাজগঞ্জ সদর কোম্পানি তাবরীজ তাজওয়ার শরীফ, মেজর কোম্পানি কমান্ডার এসআরবি-১২, স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গ্রেফতারকৃত শাহিনুরের বিরুদ্ধে আজ শুক্রবার (৩০ অক্টোবর) সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
মন্তব্য করুন







