ভিডিও শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ৩০ অক্টোবর, ২০২৬ ১০:২৮ পিএম

দেশের বন্ধ চিনিকলগুলোকে উৎপাদন পর্যায়ে নিয়ে যেতে কাজ করছে সরকার : সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী

 সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিষ্টার ফারজানা শারমীন বলেছেন, দেশের চিনিশিল্পকে লাভজনক পর্যায়ে নিয়ে যেতে কাজ করছে সরকার।

প্রতিমন্ত্রী আজ শুক্রবার বিকেলে নাটোরের গোপালপুরে অবস্থিত নর্থ বেঙ্গল চিনিকলের আখ মাড়াই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধনকালে এ কথা বলেন।

এ সময় প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার চিনিশিল্পকে লাভজনক পর্যায়ে নিয়ে যেতে কার্যকর পদক্ষেপ গ্রহন করেছে। এসব পদক্ষেপের মধ্যে আখ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে আখের ক্রয় মূল্য বৃদ্ধি, আখচাষীদের প্রণোদন প্রদান, নতুন জাতের বীজ ও প্রযুক্তি উদ্ভাবন ও কৃষক পর্যায়ে সরবরাহ ইত্যাদি অন্যতম। এছাড়া নর্থ বেঙ্গল চিনিকলসহ দেশের অন্যান্য চিনিকলসমূহের উৎপাদনকে বহুমুখী পর্যায়ে নিয়ে যেতে কাজ করছে সরকার। একই সাথে দেশের বন্ধ চিনিকলগুলোকে উৎপাদন পর্যায়ে নিয়ে যেতে কাজ করছে সরকার।

প্রতিমন্ত্রী আরো বলেন, আখ এই এলাকার প্রধান অর্থকরি ফসল। চিনিকলে আখ সরবরাহ করে চিনিকলকে টিকিয়ে রাখতে হবে আখচাষীদের। বর্তমান সরকার আখচাষীদের জন্যে ন্যায্যমূল্য নিশ্চিত করেছেন। পাশাপাশি এই এলাকার কৃষক পরিবার ছাড়াও অসংখ্য মানুষের কর্মসংস্থান হয়েছে এই চিনিকলে। তাই চিনিকল আমাদের জীবন-জীবিকার সাথে ওৎপ্রোতভাবে জড়িয়ে আছে।

আরও পড়ুন

বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান মো. শামছুজ্জামান সুরুজের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নর্থ বেঙ্গল চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফরিদ হোসেন ভূঁইয়া 

চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক জানান, চলতি মৌসুমে এক লাখ ৮০ হাজার টন আখ মাড়াই করে ১১ হাজার ৭০০ টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। চিনি আহরণের হার ৬.৫ শতাংশ। ১২৫ মাড়াই দিবস কার্যক্রম চলবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের বন্ধ চিনিকলগুলোকে উৎপাদন পর্যায়ে নিয়ে যেতে কাজ করছে সরকার : সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী

১

এইচএসসির ফল প্রকাশ শনিবার, খাতা পুনঃনিরীক্ষণের আবেদন শুরু রোববার

২

বগুড়ার আদমদীঘিতে রাতভর উচ্চ শব্দে গান-বাজনা প্রতিকার করবে কে!

৩

পাবনায় বড়শি দিয়ে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল ছয়জনের

৪

পাবনার বেড়া পৌরসভায় পাঁচ ওয়ার্ডে পণ্য দিচ্ছেন এক ডিলার

৫

কুড়িগ্রামে হেরোইন ও ইয়াবা উদ্ধার : আইনজীবী ও তার স্ত্রীসহ গ্রেফতার ৩

৬