ভিডিও শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ৩০ অক্টোবর, ২০২৬ ০৭:৫২ পিএম

ইলিশের নিষেধাজ্ঞার ২২ দিনে বরিশাল বিভাগে ৫৩৬ জনের জেল

ইলিশের নিষেধাজ্ঞার ২২ দিনে বরিশাল বিভাগে ৫৩৬ জনের জেল

ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণে বরিশাল বিভাগের ছয় জেলায় ২২ দিনে ২ হাজার ৬৭৬টি অভিযান চালিয়েছে প্রশাসন। এ সময়ে ৮০০টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

পাশাপাশি ৭৩৯টি মামলায় ৫৩৬ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। ২২ দিনে আইন অমান্যকারীদের কাছ থেকে ১৮ লাখ ৪৩ হাজার ৯০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর) রাতে বিষয়টি নিশ্চিত করেছে মৎস্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়।

মৎস্য অধিদপ্তরের তথ্যানুযায়ী, নিষেধাজ্ঞার ২২ দিনে নিলাম থেকে ৩ লাখ ৩২ হাজার ৩০০ টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা পড়েছে।

এ ছাড়া, এ ২২ দিনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সহযোগিতায় অভিযানে ২৫ কোটি ৭৪ লাখ ২৪ হাজার ৫০০ টাকা মূল্যের ১ কোটি ৪২ লাখ ৩২ হাজার ৯০০ মিটার জাল জব্দ করা হয়েছে। পাশাপাশি অভিযানে ১০ হাজার ৩৭ কেজি ইলিশও জব্দ করা হয়েছে।

আরও পড়ুন

 

অভিযান চলাকালে বিভিন্ন অবতরণ কেন্দ্রে ৬২৩ বার, বিভিন্ন মাছঘাটে ৩ হাজার ২১৩ বার, বিভিন্ন আড়তে ৬ হাজার ৫০৫ বার এবং বাজারে ৪ হাজার ৩৫৩ বার পরিদর্শন করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইলিশের নিষেধাজ্ঞার ২২ দিনে বরিশাল বিভাগে ৫৩৬ জনের জেল

১

বগুড়ার শেরপুরে সড়ক দূর্ঘটনায় আহত শ্রমিককে অনুদান

২

হারিয়ে যাচ্ছে কৃষকের ফসলের নীরব প্রহরী কাকতাড়ুয়া

৩

তাহসিফের ঝাঁপ দেওয়ার তথ্য মানতে নারাজ বাবা, তুললেন ষড়যন্ত্রের অভিযোগ

৪

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে পরীক্ষামূলক উৎপাদন শুরু

৫

বগুড়ার শেরপুরে জোর করে জমি দখলের চেষ্টা, সংঘর্ষের আশংকা, মুখোমুখি অবস্থানে দুই পক্ষ

৬