ভিডিও শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ৩০ অক্টোবর, ২০২৬ ০৭:১০ পিএম

বগুড়ার শেরপুরে জোর করে জমি দখলের চেষ্টা, সংঘর্ষের আশংকা, মুখোমুখি অবস্থানে দুই পক্ষ

বগুড়ার শেরপুরে জোর করে জমি দখলের চেষ্টা, সংঘর্ষের আশংকা, মুখোমুখি অবস্থানে দুই পক্ষ

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুরে জোর করে জমি দখলের চেষ্টাকে কেন্দ্র করে দুই পক্ষ মুখোমুখি অবস্থান নেয়ায় যে কোন সময় বড় ধরনের সংঘর্ষের আশংকা দেখা দিয়েছে। এই ঘটনায় শেরপুর থানায় লিখিত অভিযোগ দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিষেধ করে আসার পরের দিন আবারো জোর করে জমিতে হাল চাষ করায় দুই পক্ষের মধ্যে চরম উত্তেজনা দেখা দেয়। ঘটনাটি উপজেলার সুঘাট ইউনিয়নের বিনোদপুরে গ্রামের।

শেরপুর থানায় লিখিত অভিযোগ ও এলাকাবাসি সূত্রে জানা যায়, উপজেলার বিনোদপুর গ্রামের ওয়াজেদ আলী ও রেজাউল মাস্টারদের পরিবারের মাঝে জমি নিয়ে দির্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। বিনোদপুর মৌজার ১৯৪ শতক জমি দীর্ঘদিন ধরে রেজাউল মাস্টারের পরিবারের লোকজন ভোগদখল ও চাষাবাদ করে আসছেন। এর মধ্যে ১০৭ ও ৮৭ শতকের দুটি অংশ রয়েছে।

কিন্ত ওয়াজেদ আলীর পরিবারের লোকজনের নামে জমির একাংশ মাঠরেকর্ড হলে এ নিয়ে বিরোধ সৃষ্টি হওয়ায় ২০২৪ সালে আদালতে ৩৯০/২০২৪ ও ৪০৫/২০২৪ নম্বর মামলা করে রেজাউল মাস্টারের পরিবারের লোকজন।

এ ছাড়া জমি দখলের চেষ্টা ঠেকাতে নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে ৭৪০ পি/২০২৪ নম্বর মামলা দায়ের করা হয়। ওই মামলায় প্রতিপক্ষরা সংশ্লিষ্ট জমিতে আর যাবেন না বলে মুচলেকা দিয়ে অব্যাহতি নেন বলে দাবি করেন রেজাউল মার্স্টা।

তিনি আরো অভিযোগ করেন, গত ২৫ অক্টোবর সকাল ১০টার দিকে ওয়াজেদ আলী, গাফফার, আরিফ হোসেন, আকতার মিয়া, দেল মাহমুদ, নুর আলমসহ কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে জমিতে গিয়ে হালচাষ শুরু করেন।

আরও পড়ুন

এ সময় সংঘাতের আশঙ্কায় বাধা না দিয়ে ওই দিন শেরপুর থানায় লিখিত অভিযোগ দিলে পরেরদিন পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রতিপক্ষকে জমিতে না যাওয়ার বিষয়ে নিষেধ করেন। কিন্ত ২৭ অক্টোবর মঙ্গলবার সকালে তারা আবারও সেখানে গিয়ে হালচাষ শুরু করলে দুই পক্ষ মুখোমুখি অবস্থান নেয়।

এ ব্যাপারে ওয়াজেদ আলী বলেন, আমাদের নামে হাল মাঠ রেকর্ডসহ অন্যান্য কাগজ রয়েছে তাই আমরা জমিতে ফসল লাগানোর জন্য হাল চাষ দিয়েছি। মামলার কথা স্বীকার করে তিনি বলেন, যদি তারা মামলায় রায় পায় তাহলে আমরা জমি ছেড়ে দেব।

এ ব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইকরামুল হোসাইন বলেন, অভিযোগ দেওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সেখানে যেন আইন শৃংখলার কোন অবনতি না হয় সে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার শেরপুরে জোর করে জমি দখলের চেষ্টা, সংঘর্ষের আশংকা, মুখোমুখি অবস্থানে দুই পক্ষ

১

প্রধানমন্ত্রীর ফ্লাইটে যান্ত্রিক ত্রুটির কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন

২

রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু

৩

পাবনার চাটমোহরে সিন্ডিকেটের হাতে জিম্মি কৃষক, মিলছে না সার, পতিত থাকছে জমি

৪

বগুড়ার শেরপুরে গাঁজা ও ইয়াবা সহ মাদককারবারি গ্রেফতার

৫

টানা তৃতীয় দিন আলোকস্বল্পতায় খেলা আগেভাগে শেষ

৬