ভিডিও শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ৩০ অক্টোবর, ২০২৬ ০৪:৩০ পিএম

টাঙ্গাইলে প্রাইভেটকার-অটোরিকশার সংঘর্ষ, নিহত ১

টাঙ্গাইলে প্রাইভেটকার-অটোরিকশার সংঘর্ষ, নিহত ১

টাঙ্গাইলের ঘাটাইলে প্রাইভেটকার ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত হয়েছেন। এ সময় আরও তিনজন আহত হয়েছেন।

আজ শুক্রবার (৩০ অক্টোবর) সকাল ১১টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কে ঘাটাইল উপজেলার দেউলাবাড়ি ইউনিয়নের দেউলাবাড়ি বাস স্টেশন সংলগ্ন কেন্দ্রীয় মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শী আল আমিন নামে এক যুবক জানান, মোটরসাইকেল নিয়ে ঘাটাইল থেকে মধুপুরের দিকে যাচ্ছিলাম। এ সময় মধুপুর থেকে আনারস ভর্তি একটি অটোরিকশা ঘাটাইলের দিকে যাচ্ছিল। অপরদিকে ঘাটাইল থেকে মধুপুরের দিকে আসা একটি প্রাইভেটকার অটোরিকশাটির সংঘর্ষ হয়। এতে অটোরিকশায় থাকা তিন যাত্রী ও চালক গুরুতর আহত হয়। এ সময় ঘটনাস্থলে একজন নিহত হন।

আরও পড়ুন

পুলিশ সূত্রে জানা যায়, দ্রুতগতির বেপরোয়া প্রাইভেটকারটি সম্ভবত ব্রেকফেইল করে অটোরিকশার উপর উঠিয়ে দেয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। এ ঘটনায় আহত হন তিনজন। আহতদের উদ্ধার করে মধুপুর হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে ঘাটাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোকসেদুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টাঙ্গাইলে প্রাইভেটকার-অটোরিকশার সংঘর্ষ, নিহত ১

১

আগামীকাল এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ

২

চোরাই ৪ ইজিবাইক ও মোটরসাইকেল উদ্ধার, আটক ৩

৩

‘ট্রান্সজেন্ডার’ নয়, ‘তৃতীয় লিঙ্গ’ বলতে চেয়েছি: শিক্ষামন্ত্রী

৪

ট্রাইব্যুনালের বিচারকের বাসার সামনে ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ৪

৫

রেলওয়ের বহরে পর্যায়ক্রমে যুক্ত হবে ২০০ নতুন কোচ: মহাপরিচালক

৬