ফটিকছড়িতে খাদে পড়া প্রাইভেট কারে ৪০ লিটার চোলাই মদ, চালক পলাতক
চট্টগ্রামের ফটিকছড়িতে খাদে পড়ে থাকা একটি প্রাইভেট কার থেকে ৪০ লিটার চোলাই মদ উদ্ধার করেছে হাইওয়ে থানা-পুলিশ। তবে গাড়ির চালক পলাতক রয়েছেন।
আজ শুক্রবার (৩০ অক্টোবর) ভোরে চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের নাজিরহাট পৌরসভার আজম রোডের মাথা এলাকা থেকে প্রাইভেট কারটি জব্দ করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ভোরে মহাসড়কের আজম রোডের মাথায় একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তাঁরা পুলিশকে খবর দেন। খবর পেয়ে হাইওয়ে থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাড়িটি জব্দ করে। এ সময় গাড়ির ভেতর থেকে ৪০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। তবে গাড়ির চালককে ঘটনাস্থলে পাওয়া যায়নি।
আরও পড়ুননাজিরহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুজ্জামান বলেন, প্রাইভেট কার থেকে ৪০ লিটার চোলাই মদ জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক








