ভিডিও শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ৩০ অক্টোবর, ২০২৬ ০১:৪৪ এএম

৭১৭ রানের ম্যাচ জিতে ২১ বছরের আক্ষেপ ঘোচালো ইংল্যান্ড

৭১৭ রানের ম্যাচ জিতে ২১ বছরের আক্ষেপ ঘোচালো ইংল্যান্ড

পাকিস্তানের মাটিতে সবশেষ ওয়ানডে জিতেছিল ২০০৫ সালের ডিসেম্বরে। দীর্ঘ প্রায় ২১ বছর পর অবশেষে আরেকটি জয়ের দেখা পেলো ইংল্যান্ড। ৭১৭ রানের হাইস্কোরিং এক লড়াইয়ে শ্রীলঙ্কাকে ৫৫ রানে হারালো ইংলিশরা। চলতি ত্রিদেশীয় সিরিজে তিন হারের পর এটিই তাদের একমাত্র জয়।

লাহোরে হাইস্কোরিং ম্যাচে প্রথমে ব্যাট করে বেন ডাকেটের বড় সেঞ্চুরিতে ৫ উইকেটে ৩৮৬ রানের সংগ্রহ দাঁড় করায় টস হেরে ব্যাট করতে নামা ইংল্যান্ড। জবাবে ৪৫.১ ওভারে ৩৩১ রানে অলআউট হয় শ্রীলঙ্কা।

ইংল্যান্ডকে বড় সংগ্রহ এনে দেয়ার মূল কারিগর বেন ডাকেট। ১৩২ বলে ২৪ বাউন্ডারিতে ১৬৭ রানের ইনিংস খেলেন বাঁহাতি এই ওপেনার।

আরেক ওপেনার টম ব্যান্টন ৭৫ বলে ৭৪, হ্যারি ব্রুক ৩৪ বলে ৪৪, উইল জ্যাকস ২১ বলে করেন ৩০ রান। শেষদিকে জর্ডান কক্স ২৭ বলে ৪৩ আর স্যাম কারান ১২ বলে খেলেন অপরাজিত ২১ রানের ইনিংস।

আরও পড়ুন

জবাবে পবন রথনায়েকের সেঞ্চুরিতে ৪৫ ওভার পর্যন্ত ম্যাচে টিকে ছিল শ্রীলঙ্কা। রথনায়েকে ৭৭ বলে ১৫ চার আর ১ ছক্কায় খেলেন ১১৮ রানের ঝড়ো ইনিংস। কিন্তু শেষ রক্ষা করতে পারেননি।

কামিন্দু মেন্ডিসকে (৪) শুরুতে হারালেও আভিষ্কা ফার্নান্ডো আর কুশল মেন্ডিস লড়াই জমিয়ে তোলেন। আভিষ্কা ৫০ বলে ৪৮ আর কুশল ৭১ বলে খেলেন ৮৯ রানের ইনিংস। একটা সময় ২ উইকেটেই ১৭৭ রান ছিল লঙ্কানদের। এরপর দ্রুত ২ উইকেট হারালেও রথনায়েকের সেঞ্চুরিতে লড়াই চালিয়ে যাচ্ছিল তারা। যদিও শেষ হাসি হাসে ইংল্যান্ডই।

লিয়াম ডাউসন ৪টি আর সনি বেকার নেন ২টি উইকেট।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৭১৭ রানের ম্যাচ জিতে ২১ বছরের আক্ষেপ ঘোচালো ইংল্যান্ড

১

পাকিস্তান হাউসে বাংলাদেশের সাংস্কৃতিক প্রতিনিধিদলকে সংবর্ধনা

২

পুলিশের টহল গাড়ির পাশে নিষিদ্ধ যুবলীগের মিছিল, ৪ পুলিশ সদস্য ক্লোজড

৩

উপনির্বাচনে প্রমাণিত হলো জামায়াতের জান্নাতের টিকিট আর কাজে দেবে না

৪

জাপানে বছরে এক লাখ কর্মী নেওয়ার সিদ্ধান্ত হয়নি: টোকি

৫

শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

৬