ভিডিও বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ২৯ অক্টোবর, ২০২৬ ০৫:৫০ পিএম

অ্যাম্বুলেন্সে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ, অন্তঃসত্ত্বা নারীসহ নিহত ১০

সংগৃহীত,অ্যাম্বুলেন্সে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ, অন্তঃসত্ত্বা নারীসহ নিহত ১০

পাকিস্তানের সিন্ধু প্রদেশের এক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে দাঁড়িয়ে থাকা একটি অ্যাম্বুলেন্সে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরিত হয়ে অন্তত ১০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন গর্ভবতী নারীও আছেন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দ্য ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

উদ্ধারকর্মীরা জানায়, পিপলস প্রাইমারি হেলথকেয়ার ইনিশিয়েটিভ (পিপিএইচআই) পরিচালিত অ্যাম্বুলেন্সটিতে কর্মীরা অক্সিজেন সিলিন্ডার পরিবর্তনের সময় আগুন ধরে যায়। 

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ওই সময় অ্যাম্বুলেন্সটির ভেতরে একজন অন্তঃসত্ত্বা নারী ছিলেন। এ সময় বিস্ফোরণ ঘটে এবং আগুন ছড়িয়ে পড়ে।

পুলিশ সূত্রে জানা যায়, নিহতদের মধ্যে পিপিএইচআইয়ের একজন ডিসপেনসার, অ্যাম্বুলেন্সের চালক, একজন নিরাপত্তাপ্রহরী এবং আরেকজন কর্মী রয়েছেন। এর আগে উদ্ধারকর্মীদের দেয়া তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে একজন অন্তঃসত্ত্বা নারী ও দুজন অ্যাটেনডেন্টও ছিলেন। 

আরও পড়ুন


আহতদের মধ্যে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের দুজন মিডওয়াইফ এবং একজন নারী অ্যাটেনডেন্ট রয়েছেন উল্লেখ করে পুলিশ জানায়, আহতদের চিকিৎসার জন্য মিথির সিভিল হাসপাতালে নেওয়া হয়েছে। ঘটনাস্থলে জেলা প্রশাসন, উদ্ধারকারী দল এবং স্বাস্থ্য বিভাগের কর্মীরা উপস্থিত রয়েছেন।

এদিকে এ ঘটনাটি থারপারকারের স্বাস্থ্যসেবা ও জরুরি পরিবহনব্যবস্থা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। পাকিস্তানের শুষ্ক অঞ্চল হিসেবে পরিচিত এই জেলার বাসিন্দারা চিকিৎসার জন্য প্রায়ই সরকারি স্বাস্থ্যকেন্দ্রের ওপর নির্ভর করেন।

সিন্ধু প্রদেশের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় থরপারকার থর মরুভূমি সংলগ্ন একটি উর্বর মরুভূমি অঞ্চল। থর মরুভূমি পার করে যে অঞ্চল সেটাই থরপারকার। পাকিস্তানের সবচেয়ে বড় জেলাগুলোর অন্যতম থরপারকারের বিশাল অংশজুড়ে মরুভূমিটি বিস্তৃত।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অ্যাম্বুলেন্সে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ, অন্তঃসত্ত্বা নারীসহ নিহত ১০

১

মধ্যরাতে সাগরে মাছ ধরতে যাওয়ার প্রস্তুতিকালে বিদ্যুৎস্পৃষ্টে জেলে নিহত

২

মেহেরপুরে জমি নিয়ে বিরোধে স্বামী-স্ত্রীকে কুপিয়ে জখম, ঘরবাড়ি ভাঙচুর

৩

অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে নগদ, কর্মস্থল ঢাকা

৪

প্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক ত্রুটি, উড়ছে না ফ্লাইট

৫

উত্তরায় তাহসিফ সৌরির জানাজা সম্পন্ন, ১২ নম্বর সেক্টরে দাফন

৬