ভিডিও বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ২৯ অক্টোবর, ২০২৬ ০৩:৪৯ পিএম

ডিসেম্বরে আওয়ামী লীগ আসবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

সংগৃহীত,ডিসেম্বরে আওয়ামী লীগ আসবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ডিসেম্বরে আওয়ামী লীগ আসবে না। আওয়ামী লীগ হচ্ছে নিষিদ্ধ ঘোষিত একটি রাজনৈতিক দল। তারা কোনো দিন রাজনৈতিক দল ছিল না। কারণ আওয়ামী লীগের মধ্যে, তাদের ডিএনএর মধ্যে কোনো গণতন্ত্রের বীজ ছিল না। তারা একটা স্বৈরতান্ত্রিক একটি মাফিয়া শক্তি ছিল। অরাজনৈতিক শক্তি হিসেবে তারা নিজেদেরকে প্রমাণিত করেছে। তারা গণঅভ্যুত্থানের মুখে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে রাজশাহী পুলিশ একাডেমিতে ২৭তম শিক্ষানবিশ সার্জেন্ট ও ৪৩তম ক্যাডেট এসআই-২০০৬ ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে সংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যারা বাংলাদেশে ১৪০০ এর বেশি মানুষকে হত্যা করেছে, জাতিসংঘের হিসাব মতে। আমাদের হিসাব মতে ২ হাজারের বেশি, যারা গণহত্যা চালিয়েছে, ম্যাসাকার করেছে, এদেশের নিরীহ জনগণকে তারা হত্যা করেছে। তারা এখনো পর্যন্ত ক্ষমা প্রার্থনা করেনি। তারা দুঃখ প্রকাশ করেনি। তারা উপরন্ত এদেশে যারা ছাত্র গণঅভ্যুত্থানে জড়িত ছিল, যারা ছাত্র গণঅভ্যুত্থান সংঘটিত করেছে, ছাত্র-জনগণ,  তাদেরকে তারা জঙ্গিবাদী তকমা দিয়েছে। তারা বলতে চেয়েছিল তাদেরকে ক্ষমতাচ্যুত করেছে।

তিনি বলেন, তারা (আওয়ামী লীগ) বাংলাদেশে আবার গণতান্ত্রিকভাবে রাজনীতি করতে চায়, সেটা আমার মনে হয় এদেশের জনগণ কখনো গ্রহণ করবে না। এদেশের জনগণ তাদেরকে কখনো সেই সুযোগ দেবে না। কে কখন আসতে চাচ্ছে এগুলো নিয়ে আমরা মোটেও বিচলিত না। আমরা আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। যে যখনই আসুক তাদেরকে আইন অনুযায়ী হেফাজত নেওয়া হবে।

আরও পড়ুন

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় আমরা অঙ্গীকার আবদ্ধ যার সন্তানই হোক সংসদ সদস্যের সন্তান হলেও তাকে অভিযুক্ত করা হয়েছে এবং গ্রেপ্তার করা হয়েছে রিমান্ডে নিয়ে আসা হয়েছে। কাউকে ছাড় দেওয়া হয় নাই।

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার প্রসঙ্গে সংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমি এই বিষয়ে এখনো কোনো কথা বলতে চাচ্ছি না। কারণ একটা প্রাথমিক তদন্ত হতে হবে। লাশের পোস্টমর্টেম হচ্ছে। তারপরে আমরা সব বিষয় জেনে কথা বলবো। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিসেম্বরে আওয়ামী লীগ আসবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

১

ফরিদপুরে পাচারকালে ২৫০ বস্তা সারসহ ডিলার আটক

২

ট্রাম্পের নির্দেশে ইরানকে ভ্যান্সের চিঠি

৩

আমার ছেলে আত্মহত্যা করতে পারে না: তাহসিফের বাবা

৪

বৃষ্টিতে বন্ধ মিরপুর টেস্টের খেলা

৫

রংপুরের মিঠাপুকুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে পুরোহিতের মৃত্যু

৬