ভিডিও বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ২৯ অক্টোবর, ২০২৬ ০৫:২৩ পিএম

উত্তরায় তাহসিফ সৌরির জানাজা সম্পন্ন, ১২ নম্বর সেক্টরে দাফন

সংগৃহীত,উত্তরায় তাহসিফ সৌরির জানাজা সম্পন্ন, ১২ নম্বর সেক্টরে দাফন

রাজধানীর উত্তরায় বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সৌরির জানাজা সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেল ৪টা ৩৫ মিনিটে উত্তরার ১৮ নম্বর সেক্টরের রাজউক উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পের কেন্দ্রীয় জামে মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাকে দাফনের জন্য উত্তরার ১২ নম্বর সেক্টরের কবরস্থানে নেওয়া হয়।

তাহসিফ সৌরির বাবা এ কে এম এনায়েতুল করিম হেলাল দাফনের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বুধবার বিকেলে গাজীপুরের টঙ্গী নৌ-পুলিশ ফাঁড়ির সদস্যরা তুরাগ নদ থেকে তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার করেন। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

আরও পড়ুন

বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে ময়নাতদন্ত শেষে তার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। পরে স্বজনরা মরদেহ নিয়ে উত্তরার বাসায় নিয়ে আসেন।  

পুলিশের সুরতহাল প্রতিবেদনে বলা হয়েছে, তাহসিফ সৌরির শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে তার নাক দিয়ে রক্ত বের হওয়ার কথা উল্লেখ করা হয়েছে। এ ছাড়া মরদেহের পেট ফোলা ছিল বলেও প্রতিবেদনে উল্লেখ করেন সুরতহাল প্রস্তুতকারী কর্মকর্তা। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তরায় তাহসিফ সৌরির জানাজা সম্পন্ন, ১২ নম্বর সেক্টরে দাফন

১

হ্যাঁ, প্রেম করছি, তবে আপাতত বিয়ে নয়: জাহ্নবী কাপুর

২

কাগজের নৌকা ও একফোঁটা বৃষ্টি

৩

মহেশপুর সীমান্তে ৩ ভারতীয় নাগরিকসহ আটক ৯

৪

মৌলভীবাজারে শাবানা হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড

৫

নেতানিয়াহুর ক্ষমতায় ফেরা ঠেকাতে বিরোধী জোটের সঙ্গে আরব জোট

৬