ভিডিও বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ২৯ অক্টোবর, ২০২৬ ০৪:২৯ পিএম

কুড়িগ্রামের রৌমারীতে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু

কুড়িগ্রামের রৌমারীতে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের রৌমারী উপজেলায় নদীর পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরের দিকে উপজেলার সদর ইউনিয়নের চরবামনের চর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত দুই শিশু একই গ্রামের নবীচাঁনের ছেলে নাঈম (৫) ও সুরুজ মিয়ার ছেলে আব্দুল্যাহ (৫)। তারা সম্পর্কে চাচাতো ভাই। দুই শিশুর মর্মান্তিক মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরের দিকে মাকে খুঁজতে বাড়ির পাশের জিঞ্জিরাম নদীর কাছে যায় শিশু দুটি। পরে তারা বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে নদীর পানিতে শিশু দুটিকে অচেতন অবস্থায় ভাসতে দেখেন তাঁরা। পরে তাদের উদ্ধার করে রৌমারী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য শফিকুল ইসলাম জানান, শিশু দুটি মাকে খুঁজতে গিয়ে নিখোঁজ হয়। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে তাদের জিঞ্জিরাম নদীর পানিতে ভাসতে দেখা যায়। উদ্ধার করে রৌমারী হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওসার আলী জানান, চরবামনের চর গ্রামে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর খবর জানার পর খোঁজখবর নেওয়ার জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গজারিয়ায় প্রতিপক্ষের হামলায় টেঁটাবিদ্ধসহ আহত ৩, আটক ২

১

কুড়িগ্রামের রৌমারীতে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু

২

কুড়িগ্রামের উলিপুরে ঘর থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী-শাশুড়ি পলাতক

৩

ঢাকার ধামরাইয়ে পুকুর থেকে নারীর মরদেহ উদ্ধার

৪

এবার বরখাস্ত হলেন পেন্টাগনের প্রধান সামরিক পরিকল্পনাকারী

৫

সিরাজদীখানে ৬ বছরের শিশুকে হত্যা, বাবাকে কুপিয়ে জখম; আটক ১

৬