ভিডিও বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ২৯ অক্টোবর, ২০২৬ ০৪:২৩ পিএম

কুড়িগ্রামের উলিপুরে ঘর থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী-শাশুড়ি পলাতক

কুড়িগ্রামের উলিপুরে ঘর থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী-শাশুড়ি পলাতক

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের উলিপুরে নিলুফা ইয়াসমিন (২১) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের নামার চর এলাকায় স্বামীর বাড়ির শয়নকক্ষের বিছানা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনার পর থেকে তার স্বামী আলমগীর হোসেন ও শাশুড়ি পলাতক রয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

নিলুফা ইয়াসমিন ওই এলাকার আলমগীর হোসেনের স্ত্রী। তার বাবার বাড়ি একই ইউনিয়নের দোলন গ্রামে। তিনি নুর ইসলামের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় তিন বছর আগে আলমগীর হোসেনের সঙ্গে নিলুফার বিয়ে হয়। বিয়ের পর থেকে তাদের সংসারে পারিবারিক কলহ ও ঝগড়া-বিবাদ লেগে থাকত বলে স্থানীয়রা জানিয়েছেন। বুধবার (২৮ অক্টোবর) রাতেও স্বামী-স্ত্রীর মধ্যে বাক্‌বিতণ্ডা হয় বলে জানা গেছে।

আরও পড়ুন

বৃহস্পতিবার সকালে স্থানীয়রা শয়নকক্ষের বিছানায় নিলুফার মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ সময় থেকে নিলুফার স্বামী আলমগীর হোসেন ও তার শাশুড়ির খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার বলেন, মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ কুড়িগ্রাম সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুড়িগ্রামের উলিপুরে ঘর থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী-শাশুড়ি পলাতক

১

ঢাকার ধামরাইয়ে পুকুর থেকে নারীর মরদেহ উদ্ধার

২

এবার বরখাস্ত হলেন পেন্টাগনের প্রধান সামরিক পরিকল্পনাকারী

৩

সিরাজদীখানে ৬ বছরের শিশুকে হত্যা, বাবাকে কুপিয়ে জখম; আটক ১

৪

নরসিংদীতে এসআরবির অভিযানে অস্ত্র-মাদকসহ ১০ লাখ টাকা উদ্ধার

৫

হাম : ৭ জনের মৃত্যু, হাসপাতালে ১৩১৫

৬