ভিডিও বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ২৯ অক্টোবর, ২০২৬ ০৪:১১ পিএম

সিরাজদীখানে ৬ বছরের শিশুকে হত্যা, বাবাকে কুপিয়ে জখম; আটক ১

সিরাজদীখানে ৬ বছরের শিশুকে হত্যা, বাবাকে কুপিয়ে জখম; আটক ১

মুন্সীগঞ্জের সিরাজদীখানে তওবা নামে ছয় বছরের এক শিশুকে হত্যা ও শিশুটির বাবা গোলাপ হোসেনকে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৯টার দিকে উপজেলার লতব্দী ইউনিয়নের রামকৃষ্ণদী গ্রামে একটি ইটভাটার কাছে পরিত্যক্ত জমি থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ।

আর শিশুটির বাবা কেরানীগঞ্জের আব্দুল্লাপুরে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোলাপ হোসেনের বাড়ি রামকৃষ্ণদী গ্রামে হলেও তিনি পরিবার নিয়ে একই ইউনিয়নের দোসরপাড়া গ্রামে শ্বশুরবাড়িতে বসবাস করেন। তার বাবা জয়নাল মিয়া গত পাঁচ বছর ধরে রামকৃষ্ণদী এলাকার একটি ইটভাটায় কাজ করছেন।

আরও পড়ুন

বুধবার বিকেল ৫টার দিকে দাদার সঙ্গে দেখা করে ফেরার পথে তওবা ও তার বাবার ওপর হামলার ঘটনা ঘটে। এ সময় শিশুটিকে হত্যা করে ইটভাটার কাছে একটি পরিত্যক্ত জমিতে ফেলে রাখা হয়। একই ঘটনায় গোলাপ হোসেনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয় বলে অভিযোগ।

তবে কী কারণে এবং কারা এ ঘটনা ঘটিয়েছে, তা তাৎক্ষণিক জানা যায়নি।

সিরাজদীখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বলেন, ‘কী কারণে ঘটনাটি ঘটেছে তা এই মুহূর্তে বলতে পারছি না। কিছুক্ষণ পর বিস্তারিত জানাব।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজদীখানে ৬ বছরের শিশুকে হত্যা, বাবাকে কুপিয়ে জখম; আটক ১

১

নরসিংদীতে এসআরবির অভিযানে অস্ত্র-মাদকসহ ১০ লাখ টাকা উদ্ধার

২

হাম : ৭ জনের মৃত্যু, হাসপাতালে ১৩১৫

৩

অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপের সেমিফাইনালে বাংলাদেশ

৪

শেখ হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ৩১ জানুয়ারি

৫

পটুয়াখালীতে কোস্ট গার্ডের আন্তর্জাতিক প্রশিক্ষণ সমাপ্ত

৬